ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নালডাঙ্গায় স্বামী হত্যা মামলায় স্ত্রী ও কথিত প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড ঠাকুরগাঁও সুগার মিলে যোগ দিয়েই বৃক্ষরোপণ করলেন নবনিযুক্ত এমডি পঞ্চগড়ে শান্তিশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন প্যারাকুয়েট নিষিদ্ধে আর বিলম্ব নয়, নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্য সুরক্ষায় রাষ্ট্রীয় উদ্যোগের দাবি নলডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে বন্যাদুর্গত ২৫০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ রাণীশংকৈলে ফেসবুক লাইভে ক্ষমা চাওয়ার পর ইউপি সদস্যের মৃত্যু পুঠিয়ায় গাছে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত স্বামীর ভিটে থেকেও বঞ্চিত বৃদ্ধা বিমলা রানী, পুকুরপাড়ের ভাঙা কুঁড়েঘরেই মৃত্যুর প্রহর ধোবাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ

রায়পুরায় পুলিশের উপস্থিতিতে বাড়ি-ঘরে হামলার অভিযোগ

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৬:২২:৪৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪ ২২৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রায়পুরায় পুলিশের উপস্থিতিতে বাড়ি-ঘরে হামলার অভিযোগ

নরসিংদীর রায়পুরায় দু’পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পুলিশের উপস্থিতিতে বাড়ি-ঘরে হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এসময় প্রতিপক্ষের হামলায় রফিকুল ইসলাম রবির গ্রুপের ৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে। রবিবার (৭ জুলাই) দুপুরে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের ভাটি বদরপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম ওরফে রবি গ্রুপ ও বেনজির আহমেদ ওরফে বেনু মেম্বার গ্রুপের সমর্থকদের মাঝে পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তার নিয়ে এলাকায় দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে ককটেল বিস্ফোরণ, গুলি ও দফায় দফায় হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বেনু মেম্বার গ্রুপের একাধিক মামলার আসামী ব্যাঙ্গা বাড়ির শামিম র‍্যাবের হাতে গ্রেপ্তার হন। দীর্ঘদিন জেল খেটে জামিনে বের হন তিনি। এরই জের ধরে আজ রবিবার দুপুরে শামিম, রাহাদ, গোলজার (মেম্বার), বেনু মেম্বার দেলোয়ার হোসেন, জয়নাল, নাছির উদ্দীন, খোরশেদ মিয়া এর নেতৃত্বে এ হামালা চালানো হয়। এসময় হামলাকারীরা রামদা, চাপাতি, কুড়াল, পাইপ, শাবল সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মফিজুল, আশরাফুল ও রোখসানার বসত ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। হামলাকারীদের নির্বিত্ত করার চেষ্টা করলে আবু তাহের, শফিকুল ইসলাম অদুদ মিয়া, ও তাইজুল ইসলাম গুরুত্বর আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পশ্চিমপাড়ার মোল্লা বাড়ির পারুল বলেন, ঈদগা সহ তিন জায়গায় ২০/২৫ জন পুলিশ বসে রয়েছেন। আমি দৌড়ে গিয়ে পুলিশেকে গিয়ে হামলার ঘটনা বলি। তারা আমাকে বলে ওইখানে গিয়ে বলেন। পরে আমি ওইখানে গিয়ে বললে তারা আমাকে বলে এখানে বসেন একঘন্টা পর যাবো। পরে আমি তাদের পায়ে ধরে বলি একঘন্টা পর গেলে তারা সবশেষ করে দিবো। তারপরও পুলিশ আসে নাই।

এবিষয়ে জানতে আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আমিনুলের মুঠোফোনে কথা হলে তিনি প্রতিনিধিকে বলেন, ভাংচুরের কোনো ঘটনা ঘটে নাই। আমি মাত্র ওইখান থেকে এসে বাইরে খাওয়া-দাওয়া করতে আসছি। পুলিশ আছে ওইখানে। গতকাল থেকে আমরা এখানে আছি।

রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফায়াত হোসেন পলাশ মুঠোফোনে সাংবাদিকদের জানান, আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সমর্থকদের সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে সেখানে পুলিশ পৌছেছে। পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রিপোর্ট লেখা অবস্থায় রোববার বেলা ৪ টা পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রায়পুরায় পুলিশের উপস্থিতিতে বাড়ি-ঘরে হামলার অভিযোগ

আপডেট সময় : ০৬:২২:৪৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪