পুঠিয়ায় গাছে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত
- আপডেট সময় : ০৩:৩৬:০৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ২০২ বার পড়া হয়েছে

পুঠিয়ায় গাছে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে মোটরসাইকেলের ধাক্কায় রুবেল হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে পুঠিয়া-তাহেরপুর সড়কের বাসুপাড়া এলাকার ‘হোসেনের বটতলা’ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল হোসেন উপজেলার ৫ নম্বর শিলমাড়িয়া ইউনিয়নের চন্দনমাড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে রুবেলের মোটরসাইকেল। এতে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে পুঠিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার কারণ ও এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।























