ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে বাল্যবিবাহ বন্ধ, ইমাম ও বরপক্ষকে ৩৫ হাজার টাকা জরিমানা পঞ্চগড়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে ডিম ব্যবসায়ীকে জরিমানা, অন্যদের সতর্ক বনশ্রী সোসাইটির কমন ফ্যাসিলিটিজের জায়গা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন মান্দায় স্কুলের সামনে ভটভটির ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত নকলায় মাদ্রাসাছাত্রী অপহরণ মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস ও অটোভ্যান আটক নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড তামাক-নিকোটিন পণ্য এসডিজি অর্জনে বড় বাধা: গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা

৬৫ বছর বয়সেও দেশের নাগরিক না হওয়ায় সরকারি সুবিধা থেকে বঞ্চিত আলেফা বেগম!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪ ৫২৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৬৫ বছর বয়সেও দেশের নাগরিক না হওয়ায় সরকারি সুবিধা থেকে বঞ্চিত আলেফা বেগম!

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
প্রায় ১১ বছর আগে মারা গেছেন স্বামী। ৯ বছর আগে অজানা রোগে আক্রান্ত হয়ে আর উঠে দাঁড়াতে পারেননা। দাম্পত্ত জীবনে নিঃসন্তান ছিলেন আলেফা বেগম। তাকে দেখার বা খোঁজ নেয়ার মতো কোন আত্মীয়-স্বজন কেউ নেই। কোন বৃত্তবান তার দিকে নজর না দিলেও দিনমজুর আলম হোসেন দু.বেলা দু.মুঠো খেতে দিচ্ছেন প্রায় ৪ বছর ধরে।

তার সাথে কথা বলে জানা যায় তার বয়স প্রায় ৬৫ বছর। কিন্তু আজ পর্যন্ত তার জাতীয় পরিচয় পত্র হয়নি (ভোটার আইডি কার্ড)। কোন প্রশাসনিক কর্মকর্তা বা জনপ্রতিনিধি কেউই খবর নেননি তার। আলেফা বেগমের শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ২ নং ধানশাইল ইউনিয়নের ১ নং চকপাড়া ওয়ার্ডে মৃত ছাবেদ আলীর স্ত্রি।

পায়ের ওপর ভর দিয়ে হাঁটতে বা দাঁড়াতে পারেন না আলেফা বেগম। নেই বাবা বা স্বামীর কোন সহায়-সম্পত্তি। খোলা মাঠের মধ্যে দরজা জানালা বিহীন অন্যের দেয়া ভাঙ্গা একটি ছাপড়া ঘরে কোনমতে বাস করেন। প্রায়ই তাকে শেয়াল কুকুর খেতে আসে। পাঁইয়ে ভর দিয়ে দাঁড়াতে পারেন না জন্য বসে বসে এ বাড়ি ও বাড়ি কিছু ভিক্ষা করে এনে কোনভাবে কাটিয়ে দিচ্ছেন আলেফা বেগম।

আলেফা বেগম আক্ষেপ করে চ্যানেল এ নিউজকে বলেন, দুঃখ দেখার কেউ নেই। এ সময় এসে আমার চাওয়ার আর তেমন কিছুই নেই। তবে আপনাদের সবার কাছে আমার একটা চাওয়া হলো, আমার ভোটার কার্ড বানিয়ে দেন। যাতে করে আমি সরকারের কাছে কিছু পেতে পারি। মরার আগে অন্তত সরকারের দেয়া একটি ঘরে মরতে পারি সেব্যবস্থাটা আপনারা করে দেন।

এবিষয়ে ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম এই প্রতিবেদককে মুঠোফোনে জানান, আলেফা বেগমের যে ভোটার আইডি কার্ড নেই বা হয়নি সেটা তিনি জানতেননা। তিনি এই প্রতিবেদকের মাধ্যমেই জানলেন তার বিষয়টি। খোঁজ নিয়ে ব্যবস্থা করবেন বলে জানান ইউপি চেয়ারম্যান।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া চ্যানেল এ নিউজ কে বলেন, এমন একটি খবর তিনি সাংবাদিকের মাধ্যে শুনেছেন। এর সত্যতা যাচাই করে সরকারি বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

৬৫ বছর বয়সেও দেশের নাগরিক না হওয়ায় সরকারি সুবিধা থেকে বঞ্চিত আলেফা বেগম!

আপডেট সময় : ১০:৪৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪