ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় অবৈধ মাটি উত্তোলনে ১ লাখ টাকা জরিমানা, মাদক সেবনে ৬ মাসের কারাদণ্ড আদিতমারীতে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষক ও শিক্ষার্থীসহ আহত একাধিক মান্দায় সারের দাবিতে কৃষকদের নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ মাদারগঞ্জে ৫০০ টাকা বাজিতে জী’বন্ত পাখি ছিঁ/ড়ে খাওয়ার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার রাণীশংকৈলে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ইউএনওর ভবন নির্মাণে আইন লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি গণপূর্তমন্ত্রীর নালিতাবাড়ীতে আটকে রেখে নির্যাতন ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, পিবিআই তদন্তের নির্দেশ চাঁপাইনবাবগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক বাউয়েটে বিসিএস ও সেনাবাহিনীতে ক্যারিয়ার গঠনবিষয়ক সেমিনার বগুড়ায় বিশ্ব মান দিবস পালিত, পণ্যের মান নিয়ন্ত্রণে সচেতনতার আহ্বান

নকলায় মাদ্রাসাছাত্রী অপহরণ মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:৪৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ৮৪ বার পড়া হয়েছে

Nakla news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নকলায় মাদ্রাসাছাত্রী অপহরণ মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের নকলায় থানায় দায়ের করা মাদ্রাসাছাত্রী অপহরণ মামলার প্রধান অভিযুক্ত মো. মনির মিয়া (২৪)কে চাঁপাইনবাবগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার মহানন্দা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল র‌্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।

র‌্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তার মনির মিয়া নকলা থানায় দায়ের করা একটি অপহরণ মামলার প্রধান অভিযুক্ত। মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী ১৫ বছর বয়সী স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী। মাদ্রাসায় যাতায়াতের পথে মনির মিয়া তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, গত ২৮ জুলাই বিকেল ৩টার দিকে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মনির মিয়া কয়েকজন সহযোগীকে নিয়ে ওই ছাত্রীকে জোরপূর্বক একটি সিএনজিতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পিটিশন মামলা করেন। পরে আদালতের নির্দেশে ২ সেপ্টেম্বর নকলা থানায় মামলা নম্বর-০৭ হিসেবে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৩০ ধারায় মামলা রুজু করা হয়।

মামলা হওয়ার পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে র‌্যাব-১৪-এর জামালপুর ক্যাম্পের একটি দল র‌্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সহযোগিতায় মহানন্দা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় মনির মিয়াকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নকলায় মাদ্রাসাছাত্রী অপহরণ মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৪৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬