ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে বাবার গলায় করাত ধরে হত্যাচেষ্টা, ছেলের এক বছরের কারাদণ্ড গোদাগাড়ীতে পরিবেশ দূষণের দায়ে নাবা পোল্ট্রি ফার্মকে ৪ লাখ টাকা জরিমানা রাণীশংকৈলে কিশোরী অপহরণের অভিযোগ, মামলা না নেওয়ার অভিযোগে এসপির দ্বারস্থ পরিবার তেঁতুলিয়ায় জুয়ার আসরে অভিযান, ইউপি সদস্যসহ তিন জুয়াড়ি আটক রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রি, প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা বাগাতিপাড়ায় হত্যা-ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড মহাসড়কে দুর্ঘটনা ও যানজট নিরসনে পবা হাইওয়ে থানা-সওজের যৌথ অভিযান সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাউয়েটে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন

ফরিদগঞ্জে গৃহবধূ ও তার শিশু সন্তানদের গলায় অস্ত্র ঠেঁকিয়ে ডাকাতি!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪ ২৪৭ বার পড়া হয়েছে

থানার ছবি সংগৃহীত

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদগঞ্জে গৃহবধূ ও তার শিশু সন্তানদের গলায় অস্ত্র ঠেঁকিয়ে ডাকাতি!

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জে গৃহবধূ ও তার শিশু সন্তানদের গলায় অস্ত্র ঠেঁকিয়ে ও তার সন্তানদের হত্যার হুমকি দিয়ে নারী-পুরুষের অংশ গ্রহণে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। বুধবার (২০ মার্চ) গভীররাতে এ ডাকাতির পৌর এলাকার মিরপুর গ্রামের মিজি বাড়ির আব্দুল মালেক মিজির বসতঘরে ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ।

এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে পরিবারের লোকজন ঘুমিয়ে পড়ে। রাত ২ টার দিকে নারী-পুরুষসহ ৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল হানা দেয়। ডাকাতদল বসতঘরের দরজা ভেঙ্গে আব্দুল মালেকের স্ত্রী তার সন্তানদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এ সময় তার সন্তানদেও হত্যার হুমকি দেয় তারা। পরে ঘরে থাকা আসবাবপত্র তছনছ করে নগদ টাকা ও স্বর্ণের গহনা লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী গৃহবধূ ফাতেমা বেগম জানান, তার স্বামী প্রাইভেট চাকুরীর সুবাধে ঢাকাতে থাকেন। রাত ২ টার দিকে হঠাৎ ডাকাতরা ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করলে তিনি চিৎকার দেয়ার সময় ডাকাতরা প্রথমে তার গলা টিপে ধরে। পরে গলাতে ধারালো অস্ত্র ধরে সন্তানদের মেরে ফেলার হুমকি দিয়ে ইস্টিলের আলমিরার চাবি নেয় তারা। ডাকাতরা তার ঘরের সকল আসবাবপত্র তছনছ করে নগদ টাকা, স্বর্ণের গহনা লুট করে নিয়ে যায়।

এ বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম বলেন, ডাকাতির সংবাদ পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, গত সম্প্রতি পৌর চরকুমিরা এলাকাতে একটি বাড়িতে অস্ত্র ঠেঁকিয়ে ডাকাতির ঘটনা ঘটে। এর পূর্বে রূপসা উত্তর ও দক্ষিণ ইউনিয়নে পুলিশ এবং জনপ্রতিনিধি পরিচয় দিয়ে ঘরে প্রবেশ করে অস্ত্র ঠেঁকিয়ে ডাকাতির ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদগঞ্জে গৃহবধূ ও তার শিশু সন্তানদের গলায় অস্ত্র ঠেঁকিয়ে ডাকাতি!

আপডেট সময় : ০২:৪৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪