ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন

রাজশাহীতে নাশকতা মামলায় ৩ শিবির সদস্য গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২ ২৯৫ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীতে নাশকতা মামলায় ৩ শিবির সদস্যকে আটক করেছে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানা পুলিশ। রবিবার (৬ ফেব্রুয়ারী) দুপুর দেড়টার দিকে নগরীর হেতেম খাঁ এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার বড় দাদপুর গ্রামের মোঃ জিল্লুর রহমানের ছেলে মোঃ শিহাব সুমন (১৯), শিবগঞ্জ থানার মোঃ এনামুল হকের ছেলে মোঃ ইউসুফ আলী (২০) ও ঠাকুরগাঁও জেলার রাণী শংকৈল থানার চেংমারী গ্রামের মোঃ আতাউরর রহমানের ছেলে মোঃ আল মামুন (১৯)। তারা সকলেই বোয়ালিয়া থানার হেতেম খাঁ এলাকা হতে পড়াশুনা করতো।

ঘটনা সূত্রে জানা গেছে, ১১ সেপ্টেম্বর বোয়ালিয়া মডেল থানা পুলিশ কয়েরদাড়া গ্রামের রবিউল ইসলামের বাড়ীতে অভিযান চালিয়ে ৩ জন জামায়াত শিবিরের কর্মীকে বিভিন্ন রেকর্ডপত্র, জিহাদি বই, ব্যানার, ক্যাশ রেজিস্টার ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ আটক করলেও ১০-১২ জন পালিয়ে যায়। ঐ সময় তারা সন্ত্রাসী কার্যক্রম সংঘটনের প্ররোচনা, ষড়যন্ত্র ও জুম মিটিং করছিলো। তখন হতে পলাতক আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছিলো বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

পরবর্তীতে রবিবার দুপুরে সহকারী পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মীর মুহসীন মাসুদ রানার সার্বিক দিক নির্দেশনায় বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল ইসলামের নেতৃতে এসআই মোঃ মিজানুর রহমান সরকার ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হেতেম খাঁ এলাকা হতে উক্ত ঘটনার সাথে জড়িত সন্দেহে শিবির কর্মী মোঃ শিহাব সুমন, মোঃ ইউসুফ আলী ও মোঃ আল মামুন রুপসকে গ্রেফতার করেন।
জিজ্ঞাসাবাদে আটককৃত আসামীরা জানায়, তারা শিবিরে সক্রিয় সদস্য।

গত ১১ সেপ্টেম্বর ২০২১ বোয়ালিয়া মডেল থানার কয়েরদাড়া গ্রামের রবিউল ইসলামের বাড়ীতে তারা ষড়যন্ত্র ও সন্ত্রাসী কার্যক্রমের উদ্দেশ্যে জুম মিটিং করাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

February 6, 2022
রাজশাহীতে নাশকতা মামলায় ৩ শিবির সদস্য গ্রেপ্তার
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে নাশকতা মামলায় ৩ শিবির সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৫৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২