ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Channel A News-এ সংবাদ প্রকাশের পর ফাতেমার পাশে প্রধানমন্ত্রী, পেলেন ৫ লাখ টাকার অনুদান গুরুদাসপুরে দুই শিশুর মরদেহের সুরতহাল করতে গিয়ে পুলিশের ওপর হামলা, মামলা চীনে ডাক্তারি পড়ার স্বপ্নে নতুন আশার আলো, ফাতেমা পেলেন ৫ লাখ টাকার অনুদান সাপাহারে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড পুঠিয়ায় অবৈধ সার মজুত, দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা আলুর ন্যায্য দাম ও হিমাগার ভাড়া কমানোর দাবিতে রাজশাহীতে মানববন্ধন চাটমোহরে তেল-জেলি দিয়ে নকল দুধ তৈরির অভিযোগ, কারাদণ্ডসহ জরিমানা বাগাতিপাড়ায় কিডনি রোগে আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু যারা সরকার গঠন করতে পারেননি, তারা এখন সার ও বিদ্যুৎ নিয়ে ষড়যন্ত্র এবং মব সৃষ্টির চেষ্টা করছেন- ফরহাদ হোসেন আজাদ হালতি বিলে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

মাহিকে হুমকি দিয়ে আদালতে ক্ষমা চাইলেন নৌকার সমর্থক!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩ ৩৫১ বার পড়া হয়েছে

স্বতন্ত্র প্রার্থী মাহিকে হুমকি দিয়ে আদালতে ক্ষমা চাইলেন নৌকার সমর্থক মাহাম

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিকে হুমকি দিয়ে আদালতে ক্ষমা চাইলেন নৌকার সমর্থক!

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও চিত্রনায়িকা মাহিয়া মাহিকে হুমকি দিয়ে ফেসবুকে ভিডিও পোস্ট করেছিলেন নৌকার প্রার্থীর এক সমর্থক। মাহাবুর রহমান মাহাম নামের ওই যুবককে তলব করা হয়েছিল আদালতে। বুধবার (২৯ ডিসেম্বর) আদালতে সশরীরে হাজির হয়ে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন মাহাম।

দুপুর ১২টার দিকে রাজশাহী-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) মো. আবু সাঈদের আদালতে সশরীরে হাজির হন মাহাম। এ সময় তিনি আইনজীবীর মাধ্যমে কারণ দর্শানোর নোটিশের জবাব দেন। তাতে তিনি নিজের ভুল স্বীকার করে ক্ষমতা প্রার্থনা করেন। শুনানি শেষে মাহাম সাংবাদিকদের কাছেও নিজের ভুল স্বীকার করেন। সাংবাদিকদের মাধ্যমে তিনি মাহিয়া মাহির কাছেও ক্ষমা চান। আদালতের পেশকার মো. সাহাবুদ্দিন সোহাগ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালত মাহামকে কঠোরভাবে সতর্ক করেছেন যেন ভবিষ্যতে এ ধরনের কর্মকা- তিনি না করেন।

উল্লেখ্য, গত শনিবার রাত ১১টার দিকে জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক মাহাম নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন। তাতে তিনি মাহিকে উদ্দেশ করে জুতা দেখান এবং তাঁর সম্পর্কে নানা আপত্তিকর কথা বলেন। স্থানীয় এমপি ও নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরীকে নিয়ে আর একটা কথা বললে মাহিকে জুতা মারার হুমকি দেন তিনি। মাহাম এলাকায় বখাটে হিসেবে পরিচিত। বিষয়টি নজরে এলে এ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আবু সাঈদ তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে আদালতে তলব করেন। আর ওই ভিডিও মাহাম পোস্ট করার কিছুক্ষণ পর মুছে ফেললেও রাতেই থানায় যান মাহি। এ সময় মাহির পক্ষে মাহামের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, তদন্তের অনুমতি চেয়ে অভিযোগটি আদালতে পাঠানো হয়েছে। আদালত অনুমতি দিলে তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনী অনুসন্ধান কমিটির কার্যক্রম ও এই অভিযোগের বিষয়টি সম্পূর্ণ আলাদা। আলাদাভাবেই ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মাহিকে হুমকি দিয়ে আদালতে ক্ষমা চাইলেন নৌকার সমর্থক!

আপডেট সময় : ০৪:৩৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩