ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যারা সরকার গঠন করতে পারেননি, তারা এখন সার ও বিদ্যুৎ নিয়ে ষড়যন্ত্র এবং মব সৃষ্টির চেষ্টা করছেন- ফরহাদ হোসেন আজাদ হালতি বিলে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা রাণীশংকৈলে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সমন্বয় সভা রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দাবিতে রাবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন শেরপুরে হত্যা মামলার অন্যতম আসামি মুরাদ মিয়া গ্রেপ্তার লালপুরে ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ আইডি হ্যাকিং চক্রের ৪ সদস্য আটক অতিথি হতে না পেরে ১৪৪ ধারা জারির মাইকিং, ছাত্রদল নেতা বহিষ্কার নলডাঙ্গা ও নাটোর সদরে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিংয়ের অভিযোগ লালপুরে স্টিয়ারিং স্যালোগাড়ির ধাক্কায় অটোরিকশাচালক নিহত

নৌকার প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা, পুলিশের এসআই বদলী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩ ২১২ বার পড়া হয়েছে

নৌকার প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোয় এসআই জিলালুর রহমানকে বদলী

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নৌকার প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা, পুলিশের এসআই বদলী

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোয় এসআই জিলালুর রহমানকে বদলী করা হয়েছে। তিনি রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। শনিবার (২ ডিসেম্বর) দুপুরে রাজশাহীর পুলিশ সুপার বদলীর বিষয়টি নিশ্চিত করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগের প্রার্থী তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদকে দলীয় কার্যালয়ে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অভিযুক্ত পুলিশ কর্মকর্তা। এ সময় তার সঙ্গে অনান্য পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন। ফুল দেওয়ার সেই ছবি সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। এই ঘটনার পর তাকে পুলিশ লাইনে বদলী করা হয়েছে।

স্থানীয়রা জানান, এসআই জিলালুর রহমান ২০২২ সালে ২৭ মার্চ তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রে যোগদান করেন। যোগদানের পর থেকেই মেয়র আবুল কালাম আজাদের সাথে তার সখ্যতা গড়ে ওঠে। তিনি শুরু থেকেই পক্ষপাতিত্বমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছিলেন।

রাজশাহী জেলা পুলিশ সুপার সাইফুর রহমান বলেন, নৌকার এক প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়েছে এমন একটি ছবি নজরে এসেছে। এরপরই তাকে পুলিশ লাইনে বদলী করা হয়েছে।

বদলীর বিষয়ে এসআই জিলালুর রহমানের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায় নি। তবে ঘটনার পর স্থানীয় সাংবাদিকদেরকে বলেন, নির্বাচনকে ঘিরে কাউকে ফুলেল শুভেচ্ছা জানাননি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যে ছবি প্রচার করা হচ্ছে, সেটা অনেক আগের। পৌর মেয়র আবুল কালাম আজাদ সাহেব ভারত থেকে ফেরার পর তাকে শুভেচ্ছা জানানো হয়েছিল। ছবিটি এখনকার নয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নৌকার প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা, পুলিশের এসআই বদলী

আপডেট সময় : ০৪:০৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩