ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ২২৮ প্রাথমিক শিক্ষার্থীর মধ্যে টিফিন বাটি বিতরণ রাণীশংকৈলে নারী ও কন্যাশিশুর সুরক্ষায় র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ বাগাতিপাড়ায় পাওয়ার টিলারের বকেয়া আদায়ে মাইকিং করে ‘হালখাতা’ লালপুরে ২০০ গ্রাম গাঁজাসহ দুইজন আটক, একজনের বিরুদ্ধে একাধিক মামলা চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে নারীর মৃত্যু, উপসর্গ নিয়ে শিশুরও মৃত্যু রাজশাহীতে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বিষয়ক আলোচনা সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খাল থেকে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাগাতিপাড়ায় বাউয়েটে ২৭তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জমি নিয়ে বিরোধ, হয়রানি ও জবরদখলের চেষ্টার অভিযোগ মিরপুর-১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের ৩ গাড়িতে আগুন

লালপুরে বাইসাইকেল ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত-১!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩ ৩৫০ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে বাইসাইকেল ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত-১!

বিশেষ প্রতিনিধি নাটোরঃ
নাটোরের লালপুরে বাইসাইকেল ও মোটরসাইকেলের সংঘর্ষে আব্দুল গফুর নামে ৬০ বছর বয়সী বাইসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় আহত অবস্থায় মোটরসাইকেল চালক ২০ বছর বয়সী শিহাব উদ্দিনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার (২৪ নভেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের পালিদেহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাইসাইকেল চালক আব্দুল গফুর পাবনার ঈশ্বরদীর আরামবাড়িয়া গ্রামের মৃত হারেজ প্রামানিকের ছেলে। আহত মোটরসাইকেল চালক শিহাব উদ্দিন রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর নামাজগ্রামের ওসমান গনির ছেলে।

লালপুর থানা ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের পালিদেহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাইসাইকেল চালক আব্দুল গফুর রাস্তা পারাপারের সময় লালপুর হতে ঈশ্বরদীগামী জিংফু-১০০ সিসি রেজিস্ট্রেশন বিহীন দ্রুতগামী মোটরসাইকেল চালক শিহাব উদ্দিনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তারা দুজনেই রাস্তায় ছিটকে পড়ে মারাত্মকভাবে রক্তাক্ত জখম হন। স্থানীয় লোকজন তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল গফুরকে মৃত ঘোষণা করেন। আর মোটরসাইকেল চালক শিহাবকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

প্রত্যক্ষদর্শী শুকুর আলী জানান, মোটরসাইকেলটি লালপুর থেকে ঈশ্বরদী অভিমুখে যাচ্ছিল। সাইকেল আরোহী আব্দুল গফুর পালিদেহা মোড়ে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের সাথে সংঘর্ষে দুজন আহত হন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা মাহমুদুর রহমান সাগর বলেন, মাথায় গুরুতর আঘাত পেয়ে অতিরিক্ত রক্ত ক্ষরণে একজন মারা গেছেন। অপরজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. উজ্জ্বল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে সড়ক আইনে থানায় মামলা ও অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে বাইসাইকেল ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত-১!

আপডেট সময় : ০১:১৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩