ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিরাজগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে শি’শুকে দুধ খাওয়ানোর সময় নারীকে কু/পিয়ে হ/ত্যা, যুবক আটক লালপুরে পানিবন্দি মানুষের পাশে প্রতিমন্ত্রী পুতুল, ৪০০ পরিবার পেল ত্রাণ বাঘায় হাঁ’সুয়ার কো/পে গৃহবধূ জুসি খাতুন নিহত, স্বামী পলাতক পঞ্চগড়ে শব্দ দূষণ থেকে শিশুদের রক্ষায় সচেতনতামূলক আলোচনা সভা পঞ্চগড়ে সাবেক পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সমস্যা ও সরকারি সেবা নিয়ে মতবিনিময় তিন বছর ধরে শরীরের এক পাশ অবশ, এখনো মেলেনি প্রতিবন্ধী ভাতার কার্ড ঝিনাইগাতীতে মাদক সেবনের অপরাধে তিনজনের কারাদণ্ড রাজশাহীতে অনুমোদন ছাড়া জার পানি উৎপাদন, জরিমানা

বাগাতিপাড়ায় নাপিত শফিকুল তিন দিন ধরে নিখোঁজ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩ ২৬০ বার পড়া হয়েছে

নিখোঁজ শফিকুল ইসলাম

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় নাপিত শফিকুল তিন দিন ধরে নিখোঁজ!

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
বাগাতিপাড়ায় নাপিত শফিকুল তিন দিন ধরে নিখোঁজ! নাটোরের বাগাতিপাড়ায় শফিকুল ইসলাম (৩৫) নামে এক নাপিত তিন দিন ধরে নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। এই নিখোঁজের ঘটনায় সোমবার (১৭ জুলাই) রাতে বাগাতিপাড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন নিখোঁজের চাচাতো ভাই। নিখোঁজ শফিকুল ইসলাম উপজেলার জামনগর ইউনিয়নের রহিমানপুর নদীর ধার এলাকার মৃত আফছার আলীর ছেলে।

থানার অভিযোগ সূত্রে জানা যায়, শফিকুল ইসলামের বাড়ি থেকে সামান্য দূরে উপজেলার বাজিতপুর মোড় বাজারে একটি সেলুনের দোকান রয়েছে। সেখানে তিনি দীর্ঘদিন থেকে নাপিতের কাজ করেন। প্রতিদিন সকাল সাতটায় তিনি বাড়ি থেকে বেরিয়ে ওই দোকানে যান। আর রাত ১০টার দিকে বাড়িতে ফিরে আসেন। গত রবিবার (১৬ জুলাই) প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে বেরিয়ে তিনি আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে সোমবার রাতে তার চাচাতো ভাই চয়েন উদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগের সত্যতা নিশ্চিত করে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আযম খাঁন বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় নাপিত শফিকুল তিন দিন ধরে নিখোঁজ!

আপডেট সময় : ১১:১৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩