ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যারা সরকার গঠন করতে পারেননি, তারা এখন সার ও বিদ্যুৎ নিয়ে ষড়যন্ত্র এবং মব সৃষ্টির চেষ্টা করছেন- ফরহাদ হোসেন আজাদ হালতি বিলে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা রাণীশংকৈলে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সমন্বয় সভা রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দাবিতে রাবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন শেরপুরে হত্যা মামলার অন্যতম আসামি মুরাদ মিয়া গ্রেপ্তার লালপুরে ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ আইডি হ্যাকিং চক্রের ৪ সদস্য আটক অতিথি হতে না পেরে ১৪৪ ধারা জারির মাইকিং, ছাত্রদল নেতা বহিষ্কার নলডাঙ্গা ও নাটোর সদরে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিংয়ের অভিযোগ লালপুরে স্টিয়ারিং স্যালোগাড়ির ধাক্কায় অটোরিকশাচালক নিহত

রাজশাহীতে হাতপাকা প্রার্থীর ২৯ দফা ইশতেহার ঘোষণা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩ ১৮৯ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুরশিদ আলমের ইশতেহার ঘোষণা

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে হাতপাকা প্রার্থীর ২৯ দফা ইশতেহার ঘোষণা!

এম এম মামুন,নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে হাতপাকা প্রার্থীর ২৯ দফা ইশতেহার ঘোষণা! আগামী ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মুরশিদ আলম নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বৃহস্পতিবার (৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ২৯ দফা ইশতেহার ঘোষণা করেন।

মুরশিদ আলম বলেন, নির্বাচিত হলে নগর ভবন থাকবে দুর্নীতিমুক্ত। মানবিক কারণে পায়ে চালিত রিকশা-ভ্যানের লাইসেন্স ফি মওকুফ করা হবে। ব্যাটারিচালিত রিকশা-অটোরিকশার লাইসেন্স ফি অর্ধেক করা হবে। হোল্ডিং ট্যাক্স কমিয়ে দেওয়া হবে ৩০ শতাংশ। শহরের আয়তন বর্ধিত হলে নতুন এলাকার হোল্ডিং ট্যাক্স পাঁচ বছর মওকুফ থাকবে।

ইশতেহারে উল্লেখ রয়েছে, সিটি করপোরেশনে স্বচ্ছতা আনা, জবাবদিহিতা নিশ্চিত করা, দূষণ নিয়ন্ত্রণ করা, পানির সমস্যার সমাধান, পদ্মা নদীর রক্ষণাবেক্ষণ, শব্দ দূষণ নিয়ন্ত্রণ, খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণ, পরিকল্পিত শহর গড়ে তোলা, শিক্ষার হার বাড়ানো, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, ওয়ার্ডভিত্তিক পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন, মাদক নিয়ন্ত্রণসহ আরও নানান কিছু।

সংবাদ সম্মেলনে মুরশিদ আলম বলেন, ভোট একটি আমানত। এটাকে যথেচ্ছা প্রয়োগ করা আমানতের খেয়ানত। কাউকে ভোট দেওয়া কোনো আবেগ বা দলীয় বিষয় না। এটি একটি নৈতিক বিষয়। যার দ্বারা আমানতের খেয়ানত হবে না। এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আঁকনসহ দলটির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে হাতপাকা প্রার্থীর ২৯ দফা ইশতেহার ঘোষণা!

আপডেট সময় : ০৪:১১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩