ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

লালপুরে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা হারালেন স্টেশন মাস্টার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩ ২৭৩ বার পড়া হয়েছে

ট্রেনে পা কাটা পড়েছে স্টেশন মাস্টারের

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা হারালেন স্টেশন মাস্টার!

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে বাম পা হারালো কাওসার রহমান ববিন নামের এক স্টেশন মাস্টার। বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনে এই ঘটনা ঘটে। আহত স্টেশন মাস্টার কাওসার রহমান ববিন (৪৫) রাজশাহীর তের খাদিয়া এলাকার আনজেনুলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী স্পেশাল ট্রেন থেকে আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনে নামতে গিয়ে ওই মাস্টার ট্রেনের নিচে পড়ে গিয়ে তার বাম পা কেটে যায়। এ সময় ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে পার্শ্ববতী বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ববিন শান্তাহার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হিসেবে কর্মরত। তিনি রাজশাহী যাওয়ার উদ্দেশে ওই স্টেশনে নামতে গিয়ে এই দুর্ঘটনার স্বীকার হন।
আব্দুলপুর রেলওয়ে জংশন এর স্টেশন মাস্টার জিয়া উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা হারালেন স্টেশন মাস্টার!

আপডেট সময় : ০১:৪৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩