ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় জলাবদ্ধতায় অনাবাদি হাজারো বিঘা জমি, সমাধান চান মান্দার কৃষকেরা লালপুরে নয়শত পেঁপে গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা, কৃষকের ক্ষতি ৯ লাখ টাকা নাটোরে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে শোভাযাত্রা ও মতবিনিময় সভা মাধবপুরে বালুবোঝাই ড্রাম ট্রাকের ধাক্কায় নারীসহ সিএনজির ২ যাত্রী নিহত, আহত দুই মোহনপুরে রাজশাহী-নওগাঁ মহাসড়কে অটোরিকশা-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৪ নাটোরে ৫ম শ্রেণির ছাত্রীকে ধ/র্ষ/ণে/র প্রতিবাদে মানববন্ধন, ধ/র্ষ/কে/র ফাঁ’সি’র দাবি রাণীশংকৈলে ক্লাস বন্ধ রেখে ‘ক্লাস পার্টি’, ক্ষোভ অভিভাবকদের লিবিয়ায় অপহৃত নওগাঁর প্রবাসী আলমগীরের মৃত্যুর খবর, আড়াই মাস ধরে নিখোঁজ ছিলেন গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন ইসলামী ব্যাংক প্রভাবমুক্ত রাখার দাবিতে রাজশাহীতে মানববন্ধন

রাজশাহীতে সন্ধান মিলেছে নতুন আম ‘বাঘাশাহী’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২ ১৫৪ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে সন্ধান মিলেছে নতুন আম ‘বাঘাশাহী’

এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
রাজশাহীতে সন্ধান মিলেছে নতুন আম ‘বাঘাশাহী’। রাজশাহীর বাঘা উপজেলায় এবার নতুন জাতের এক আমের সন্ধান মিলেছে।

উৎপত্তিস্থল বাঘা ও জেলা রাজশাহীর সঙ্গে মিলিয়ে কৃষি বিভাগ এই আমের নামকরণ করতে চাইছে ‘বাঘাশাহী’ হিসেবে। ইতিমধ্যে নাম নিবন্ধনের প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় কৃষি বিভাগ।

রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোজদার হোসেনের দাবি, দেশে উন্নত জাতের যেসব আম এখন আছে, তার চেয়েও মিষ্টতা বেশি বাঘাশাহীর। আছে নিজস্ব সুঘ্রাণও। মোজদার হোসেন এই আম সংগ্রহ করে গতকাল বুধবার রাজশাহীর পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেনকে উপহার দিয়েছেন। এসপি এই আমের প্রশংসা করেছেন।

বাঘা পৌরসভার মেয়র আবদুর রাজ্জাকের পারিবারিক বাগানে সম্প্রতি এই আমগাছের সন্ধান পেয়েছে কৃষি বিভাগ। পৌরসভার বলিহার মহল্লায় মেয়রের বাড়ি। সেখানেই চারটি গাছ আছে বাঘাশাহীর। গাছগুলোর বয়স ৩০ থেকে ৪০ বছর। মেয়রের পরিবার এত দিন গুটি জাত হিসেবেই এই আম খেয়ে আসছিল।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিউল্লাহ সুলতান বলেন, আমটি আম্রপালি জাতের মতো দেখতে। কিন্তু একটি ক্ষীরশাপাতি আমের মতো সুমিষ্ট। নিজস্ব আলাদা ঘ্রাণও আছে। আমটিতে কোনো আঁশ নেই। আঁটিও ছোট। এটিকে ‘বাঘাশাহী’ নামে নতুন জাত হিসেবে নিবন্ধনের প্রক্রিয়া শুরু হয়েছে।

বাঘা পৌরসভার মেয়র আবদুর রাজ্জাক জানান, গাছগুলো তার বাবা লাগিয়েছিলেন। এলাকার আর কোথাও এ রকম আমগাছ নেই। এই আম তারা গুটিজাত হিসেবেই জানতেন। আম খুব সুস্বাদু বলে তারা গাছ কাটেননি। কৃষি বিভাগ এত দিনে খোঁজ পেয়ে জাতটির সম্প্রসারণ করতে চাইছে।

রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোজদার হোসেন বলেন, বাঘায় আমের শত শত জাত আছে। এগুলো স্থানীয়ভাবে গুটি আম হিসেবেই পরিচিত। এগুলোর মধ্যেই পাওয়া গেল নতুন আমটি। বাঘার মেয়রের বাড়িতে পাওয়া আমটি স্বাদে-গন্ধে অনন্য। আগে আগে পাকে বলে বাজারে এর চাহিদাও থাকবে। তাই এটিকে জাত হিসেবে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এই আম তারা ‘বাঘাশাহী’ নামে সারা দেশে ছড়িয়ে দিতে চান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে সন্ধান মিলেছে নতুন আম ‘বাঘাশাহী’

আপডেট সময় : ০৬:৫৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২