ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে বাবার গলায় করাত ধরে হত্যাচেষ্টা, ছেলের এক বছরের কারাদণ্ড গোদাগাড়ীতে পরিবেশ দূষণের দায়ে নাবা পোল্ট্রি ফার্মকে ৪ লাখ টাকা জরিমানা রাণীশংকৈলে কিশোরী অপহরণের অভিযোগ, মামলা না নেওয়ার অভিযোগে এসপির দ্বারস্থ পরিবার তেঁতুলিয়ায় জুয়ার আসরে অভিযান, ইউপি সদস্যসহ তিন জুয়াড়ি আটক রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রি, প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা বাগাতিপাড়ায় হত্যা-ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড মহাসড়কে দুর্ঘটনা ও যানজট নিরসনে পবা হাইওয়ে থানা-সওজের যৌথ অভিযান সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাউয়েটে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন

বাঘায় পেয়ারা বাগান থেকে প্রহরীর লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২ ২৩০ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাঘায় পেয়ারা বাগান থেকে প্রহরীর লাশ উদ্ধার

এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
বাঘায় পেয়ারা বাগান থেকে প্রহরীর লাশ উদ্ধার।
রাজশাহীর বাঘায় পদ্মার চরের পেয়ারা বাগান থেকে সেন্টু আলী (৫০) নামের এক প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ মে) সকাল সাড়ে ৭টার সময় উপজেলার গড়গড়ি ইউনিয়নের সুলতানপুর পদ্মা নদীর মধ্যে আখক্রয় কেন্দ্রের পাশে এক পেয়ারার বাগান থেকে এই লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত সেন্টু উপজেলার গড়গড়ি ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত আজের উদ্দিন চৌকিদারের ছেলে। সেন্টু আলী গত বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়। তারপর আর বাড়ি ফিরেনি। বিভিন্নস্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।

শনিবার সকালে সুলতানপুর পদ্মা নদীর মধ্যে আখক্রয় কেন্দ্রের পাশে আবদুল খালেকের পেয়ারা বাগানে দুই শ্রমিক আছান আলী ও আবদুল্লাহ কাজে যায়। এ সময় লাশ দেখতে পেয়ে স্থানীয়দের মাধ্যমে পুলিশকে অবগত করা হয়। পরে বাঘা থানার পুলিশ ঘটনাস্থল থেকে তার ডান পা শেয়ালে খাওয়া কিছুটা ক্ষত অবস্থায় লাশ উদ্ধার করে।

নিহতের ভাগ্নে আকরাম হোসেন বলেন, মামা পদ্মার চরের মধ্যে আবাদ করা ফসল রক্ষণাবেক্ষণের জন্য প্রহরী হিসেবে কাজ করতেন। তিনদিন পর লাশ পাওয়া গেল মাঠে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, এ বিষয়ে কিছু বুঝতে পারছিনা।

এ বিষয়ে তার স্ত্রী মাহমুদা বেগম বলেন, আমরা দরিদ্র মানুষ। আমার স্বামী মাঠ প্রহরী হিসেবে কাজ করে। এক ছেলে ও দুই মেয়েকে অন্যত্রে বিয়ে দেওয়া হয়েছে। প্রহরী হিসেবে যা পায় আমরা দুইজন স্বামী-স্ত্রী কোনো রকম দিন চলে। তবে হত্যার কারণ হিসেবে কিছুই জানাতে পারেনি তিনি।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাঘায় পেয়ারা বাগান থেকে প্রহরীর লাশ উদ্ধার

আপডেট সময় : ০৪:৪২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২