ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড় থেকে নতুন ট্রেন চালুর পরিকল্পনা, জানালেন রেলওয়ের মহাপরিচালক বাগাতিপাড়ায় গ্যাস লাইটার নিয়ে খেলতে গিয়ে ৬ বছরের শিশু দগ্ধ চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত ব্যাগ থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন জব্দ পুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু যুবকের বাড়িতে মুসলিম তরুণীর অবস্থান দেশের বৃহত্তম আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন শাকিল হ/ত্যার বিচার বাংলার মাটিতেই হতে হবে- প্রতিমন্ত্রী পুতুল মোহনপুরে খামারি অ্যাপসের সার সুপারিশ কার্যক্রম পরিদর্শন নলডাঙ্গার আনসার-ভিডিপি কর্মকর্তা এরশাদ আলীর কর্মদক্ষতা ও সাহসিকতার নানা দৃষ্টান্ত গোদাগাড়ীর খেতুরীধামে তিন দিনব্যাপী মহোৎসব শুরু, ভক্তদের ঢল পঞ্চগড়ে শিম চাষে কৃষকের মুখে হাসি, সার সংকট নিয়ে অভিযোগ

বাউয়েটের বড়াল হলের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা

বাউয়েট প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৫:৫৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে

Anniversary of Baral Hall at BAUET

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাউয়েটের বড়াল হলের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা

কেক কাটা, ক্রেস্ট বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্‌যাপন; বিদায়ী শিক্ষার্থীদের সাফল্য কামনা উপাচার্যের

বাউয়েট প্রতিনিধিঃ
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বাউয়েট) বড়াল হলের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ১৬তম ব্যাচের বিদায় উপলক্ষে নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) রাতে বড়াল হলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাউয়েটের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।

অনুষ্ঠানের প্রথম পর্বে বড়াল হলের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, পুরস্কার বিতরণ ও ফটোসেশন অনুষ্ঠিত হয়। পরে বিদায়ী শিক্ষার্থীদের বক্তব্য, ক্রেস্ট বিতরণ ও স্মৃতিচারণ পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। বড়াল হলের প্রভোস্ট ও রসায়ন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম উপাচার্যকে সম্মাননা স্মারক প্রদান করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা সংগীত, আবৃত্তি ও বিভিন্ন পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রধান অতিথির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিক পর্বের সমাপ্তি ঘটে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এস এম লুৎফর রহমান শিক্ষার্থীদের শৃঙ্খলা, নৈতিকতা, অধ্যবসায় ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তিনি বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন এবং বড়াল হলের উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ট্রেজারার ও পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং, পিবিজিএমএস (অব.), রেজিস্ট্রার কর্নেল দেওয়ান মো. লিয়াকত আলী (অব.), সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদ ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

সবশেষে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

October 29, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাউয়েটের বড়াল হলের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট সময় : ০৫:৫৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬