ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীনগরে দুর্গোৎসবে ১৪০ অসহায় নারী পেলেন প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি ঠাকুরগাঁওয়ে ৪৭৬ পূজামণ্ডপের নিরাপত্তায় ৩১৭৮ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন গোদাগাড়ীতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ, মামলা প্রত্যাহার ও ডিলারশিপ নিয়োগ বাতিলের দাবি বারনই নদী দখল-দূষণমুক্ত করতে বিশেষ টাস্কফোর্স, প্রতিবেদন যাবে প্রধানমন্ত্রীর কাছে- প্রতিমন্ত্রী চলন্ত কাভার্ড ভ্যান থেকে ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, গ্রেপ্তার ৪ নলডাঙ্গায় হেরোইনসহ নারীসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার পঞ্চগড়ে ৭৮তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস পালিত পঞ্চগড়ে দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন পঞ্চগড়ে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত নদীভাঙন রোধ ও পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রতিমন্ত্রী

বাগাতিপাড়ায় ফলিত পুষ্টি বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:২২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৯৩ বার পড়া হয়েছে

Three-day training on applied nutrition begins in Bagatipara.

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় ফলিত পুষ্টি বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

ফজলুর রহমান, নিজস্ব সংবাদদাতাঃ
নাটোরের বাগাতিপাড়ায় সুস্বাস্থ্য নিশ্চিতকরণ ও পুষ্টির মান উন্নয়নে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে আজ থেকে তিন দিনব্যাপী ফলিত পুষ্টি বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বাগাতিপাড়া উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় প্রশিক্ষণ কক্ষে এ কর্মশালার উদ্বোধন করা হয়।

তিন দিনব্যাপী এই কর্মশালায় উপস্থিত ছিলেন, বারটান আঞ্চলিক কার্যালয় (সিরাজগঞ্জ) এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর আব্দুল মজিদ, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মশিউর রহমান, বাগাতিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা ডক্টর ভবসিন্দু রায়, অতিরিক্ত কৃষি অফিসার ফিরোজ আলী।

প্রশিক্ষণের উদ্বোধনী দিনে কর্মকর্তারা জানান,বারটান দীর্ঘ দিন ধরে জনগণের পুষ্টি স্তর উন্নয়নে গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এই প্রশিক্ষণে খাদ্য ও পুষ্টির মৌলিক ধারণা, জীবনচক্রে পুষ্টির গুরুত্ব, বাংলাদেশের বর্তমান পুষ্টি পরিস্থিতি, অসংক্রামক ব্যাধি প্রতিরোধ, নিরাপদ উপায়ে খাদ্য সংরক্ষণ ও প্রস্তুতকরণ এবং পুষ্টিকর খাবারের উৎস ও বিপণনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে।

তারা আরো জানান, প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং জেলা মৎস্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কর্মকর্তারা প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করবেন।
প্রশিক্ষণ অনুষ্ঠানে উপজেলার শিক্ষক- শিক্ষিকা,সাংবাদিক, কৃষক-কৃষানীসহ মোট ৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় ফলিত পুষ্টি বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আপডেট সময় : ০১:২২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬