ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন

রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮৪, মাদকসহ উদ্ধার বার্মিজ চাকু

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ০৪:২৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ১০২ বার পড়া হয়েছে

Rajshahi

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮৪, মাদকসহ উদ্ধার বার্মিজ চাকু

এম এম মামুনঃ
রাজশাহী রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দুটি ধারালো বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধীদের আইনের আওতায় আনতে গত ২৪ ঘণ্টায় রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলায় ১৪৫টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে গ্রেপ্তার ১৮৪ জনের মধ্যে পরোয়ানাভুক্ত আসামি ৭৪ জন, সাজাপ্রাপ্ত ১০ জন, বিভিন্ন মামলার তদন্তাধীন আসামি ৮৫ জন এবং অন্যান্য প্রতিরোধমূলক ধারায় ১৫ জন রয়েছেন।

এ সময়ে রেঞ্জের বিভিন্ন থানায় মোট ১০৪টি মামলা হয়েছে। এর মধ্যে দুটি হত্যা, দুটি চুরি, তিনটি নারী ও শিশু নির্যাতন এবং ৯৭টি অন্যান্য ধারার মামলা। একই সময়ে সাতটি অপমৃত্যুর ঘটনাও নথিভুক্ত হয়েছে।

মাদকবিরোধী অভিযানে ৩৭ জন মাদক ব্যবসায়ী ও সেবীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দুটি ধারালো বার্মিজ চাকু ছাড়াও ৩৭ গ্রাম হেরোইন, ৩৫১টি ইয়াবা, ২১৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ কেজি ১৯৫ গ্রাম গাঁজা ও ৩০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি নাগরিক সেবাও অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় রেঞ্জের বিভিন্ন এলাকায় ১ হাজার ৩৬ জনকে সরাসরি পুলিশিং সেবা দেওয়া হয়েছে। চলতি মাসে এ পর্যন্ত এ সেবা পেয়েছেন মোট ৩ হাজার ৯৭২ জন।

October 6, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮৪, মাদকসহ উদ্ধার বার্মিজ চাকু

আপডেট সময় : ০৪:২৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬