
এম এম মামুনঃ
রাজশাহী রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দুটি ধারালো বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধীদের আইনের আওতায় আনতে গত ২৪ ঘণ্টায় রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলায় ১৪৫টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে গ্রেপ্তার ১৮৪ জনের মধ্যে পরোয়ানাভুক্ত আসামি ৭৪ জন, সাজাপ্রাপ্ত ১০ জন, বিভিন্ন মামলার তদন্তাধীন আসামি ৮৫ জন এবং অন্যান্য প্রতিরোধমূলক ধারায় ১৫ জন রয়েছেন।
এ সময়ে রেঞ্জের বিভিন্ন থানায় মোট ১০৪টি মামলা হয়েছে। এর মধ্যে দুটি হত্যা, দুটি চুরি, তিনটি নারী ও শিশু নির্যাতন এবং ৯৭টি অন্যান্য ধারার মামলা। একই সময়ে সাতটি অপমৃত্যুর ঘটনাও নথিভুক্ত হয়েছে।
মাদকবিরোধী অভিযানে ৩৭ জন মাদক ব্যবসায়ী ও সেবীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দুটি ধারালো বার্মিজ চাকু ছাড়াও ৩৭ গ্রাম হেরোইন, ৩৫১টি ইয়াবা, ২১৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ কেজি ১৯৫ গ্রাম গাঁজা ও ৩০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি নাগরিক সেবাও অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় রেঞ্জের বিভিন্ন এলাকায় ১ হাজার ৩৬ জনকে সরাসরি পুলিশিং সেবা দেওয়া হয়েছে। চলতি মাসে এ পর্যন্ত এ সেবা পেয়েছেন মোট ৩ হাজার ৯৭২ জন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.