ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন

রাঙ্গামাটিতে জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমীলা কাবাডি শুরু

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:১৪:৫১ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৩১ বার পড়া হয়েছে

Rangamati

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙ্গামাটিতে জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমীলা কাবাডি শুরু

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
রাঙ্গামাটিতে জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমীলা কাবাডি টুর্নামেন্ট-২০২৬ শুরু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় রাঙ্গামাটি শহরের অধ্যাপক কুমার সুমিত রায় জিমনেসিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন, জেলা ক্রীড়া কর্মকর্তা মাকসুদুর রহমান, রাঙ্গামাটি জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম ভূট্টো এবং জেলা বিএনপির সদস্য মৈত্রী চাকমা।

টুর্নামেন্টে রাঙ্গামাটি পার্বত্য জেলার ১০টি উপজেলা থেকে ১০টি নারী কাবাডি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে লংগদু ও জুরাছড়ি উপজেলা নারী কাবাডি দল মুখোমুখি হয়। ম্যাচে লংগদুকে বড় ব্যবধানে হারিয়ে জয় পায় জুরাছড়ি উপজেলা দল।

টুর্নামেন্টে জেলার বিভিন্ন উপজেলার নারী ক্রীড়াবিদরা অংশ নিচ্ছেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল ৪ অক্টোবর পুরস্কার বিতরণের মধ্য দিয়ে প্রতিযোগিতার সমাপ্তি হবে।

এদিকে উদ্বোধনী দিনের আয়োজন শেষে অংশগ্রহণকারী ১০টি উপজেলার প্রতিনিধিদের সম্মাননা ও নগদ অর্থ প্রদান করা হয়।

October 3, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাঙ্গামাটিতে জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমীলা কাবাডি শুরু

আপডেট সময় : ০৯:১৪:৫১ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬