
মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
রাঙ্গামাটিতে জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমীলা কাবাডি টুর্নামেন্ট-২০২৬ শুরু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় রাঙ্গামাটি শহরের অধ্যাপক কুমার সুমিত রায় জিমনেসিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন, জেলা ক্রীড়া কর্মকর্তা মাকসুদুর রহমান, রাঙ্গামাটি জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম ভূট্টো এবং জেলা বিএনপির সদস্য মৈত্রী চাকমা।
টুর্নামেন্টে রাঙ্গামাটি পার্বত্য জেলার ১০টি উপজেলা থেকে ১০টি নারী কাবাডি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে লংগদু ও জুরাছড়ি উপজেলা নারী কাবাডি দল মুখোমুখি হয়। ম্যাচে লংগদুকে বড় ব্যবধানে হারিয়ে জয় পায় জুরাছড়ি উপজেলা দল।
টুর্নামেন্টে জেলার বিভিন্ন উপজেলার নারী ক্রীড়াবিদরা অংশ নিচ্ছেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল ৪ অক্টোবর পুরস্কার বিতরণের মধ্য দিয়ে প্রতিযোগিতার সমাপ্তি হবে।
এদিকে উদ্বোধনী দিনের আয়োজন শেষে অংশগ্রহণকারী ১০টি উপজেলার প্রতিনিধিদের সম্মাননা ও নগদ অর্থ প্রদান করা হয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.