ঢাকা ১০:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে নারীর মৃত্যু, উপসর্গ নিয়ে শিশুরও মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:০৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫০ বার পড়া হয়েছে

Chapainababganj Hospital

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে নারীর মৃত্যু, উপসর্গ নিয়ে শিশুরও মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুর তীব্র উপসর্গ নিয়ে চিকিৎসাধীন এক শিশুরও মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোররাতে জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের শিবতলা চাঁদলাই এলাকার আরিফুল ইসলামের স্ত্রী ফেরদৌসী খাতুন এবং আরামবাগ এলাকার মনিরুল ইসলামের শিশুসন্তান মহব্বত আলী।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ফেরদৌসী খাতুন মঙ্গলবার ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলা হাসপাতালে ভর্তি হন। পরে তার এনএস-১ পরীক্ষার ফল পজিটিভ আসে। বুধবার ভোররাতে ডেঙ্গু কর্নারে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

অন্যদিকে, আরামবাগ এলাকার শিশু মহব্বত আলীকে মঙ্গলবার রাতে তীব্র জ্বর, শরীর ব্যথাসহ ডেঙ্গুর বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। তবে এনএস-১ বা অ্যান্টিবডি পরীক্ষা সম্পন্ন হওয়ার আগেই ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, শিশুটির শরীরে ডেঙ্গুর বিভিন্ন উপসর্গ ছিল। তবে পরীক্ষা সম্পন্ন না হওয়ায় তার মৃত্যুর কারণ ডেঙ্গু হিসেবে নিশ্চিত করা যায়নি।

২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুব হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৪৮ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ১৪১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

তিনি বলেন, ফেরদৌসী খাতুন ডেঙ্গু পজিটিভ ছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া শিশুটির ডেঙ্গু পরীক্ষা সম্পন্ন না হলেও তার শরীরে ডেঙ্গুর উপসর্গ ছিল।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে জেলা হাসপাতালের ডেঙ্গু কর্নারে শতাধিক রোগী চিকিৎসাধীন রয়েছেন। হঠাৎ রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসাসেবা দিতে চিকিৎসক ও নার্সদের চাপের মধ্যে কাজ করতে হচ্ছে।

এদিকে, ডেঙ্গুর বিস্তার ঠেকাতে দ্রুত মশক নিধন কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

September 30, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে নারীর মৃত্যু, উপসর্গ নিয়ে শিশুরও মৃত্যু

আপডেট সময় : ০৪:০৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬