ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গার হালতিবিলে উচ্চ শব্দে গানবাজনা, প্রশাসনের অভিযান বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল ও গ্রামবাসীর উদ্যোগে ঘর পেলেন অসহায় অপেজান রাজশাহীর সীমান্তে মাদক-চোরাচালান দমনে কঠোর হওয়ার নির্দেশ ভূমিমন্ত্রীর লালপুরে চাঁ’দা দাবির অভিযোগ, কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গাছ কাটার অভিযোগ লালপুরে বি’ষপানে তরুণী গৃহবধূর মৃ’ত্যু নাটোরে ঢাকাগামী বাসের চাপায় অটোভ্যানের চালকসহ নিহত দুই ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও বন্ধুত্বের ভিত্তিতে: শফিকুর রহমান মোহনপুরে ‘হয়রানি ও অসামাজিক কার্যকলাপ’ বন্ধের দাবিতে মানববন্ধন নাটোরে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা দিলেন সাবেক পৌর মেয়র প্রার্থী আল মামুন বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

নলডাঙ্গার হালতিবিলে উচ্চ শব্দে গানবাজনা, প্রশাসনের অভিযান

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:১৬:১৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

Naldanga

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নলডাঙ্গার হালতিবিলে উচ্চ শব্দে গানবাজনা, প্রশাসনের অভিযান

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গার হালতিবিলে উচ্চ শব্দে গানবাজনা ও শব্দদূষণের অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় উচ্চ শব্দে গানবাজনা বন্ধের নির্দেশ দেওয়া হয় এবং সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় হালতিবিল এলাকায় এ অভিযান পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নলডাঙ্গার মাধনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও মাধনগর ইউপি চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান বিটল মহুরির নেতৃত্বে হালতিবিল এলাকায় উচ্চ শব্দে গানবাজনা চলছিল। এতে স্থানীয়দের মধ্যে ভোগান্তি সৃষ্টি হলে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়।

খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় উচ্চ শব্দে গানবাজনা বন্ধের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। তবে এ ঘটনায় কাউকে জরিমানা করা হয়নি।

নলডাঙ্গা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, হালতিবিল এলাকায় উচ্চ শব্দে গানবাজনা ও শব্দদূষণের বিষয়টি নিয়মিত মনিটরিং করা হবে। জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন বলেন, উচ্চ শব্দে গানবাজনার কারণে যাতে সাধারণ মানুষের ভোগান্তি না হয়, সে জন্য সতর্ক করা হয়েছে। বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নলডাঙ্গার হালতিবিলে উচ্চ শব্দে গানবাজনা, প্রশাসনের অভিযান

আপডেট সময় : ১১:১৬:১৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬