ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুর্গাপূজা ঘিরে রাণীশংকৈলে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, পরিচয় শনাক্তের চেষ্টা ছুটি ছাড়াই তিন দিন কর্মস্থলে অনুপস্থিত খাদ্যগুদামের কর্মকর্তা শাবিপ্রবির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন বাগাতিপাড়ার সন্তান “আব্দুল হামিদ” লালপুরে বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার লালপুরে পৌর কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার লালপুরে নারীদের ভিডিও ধারণ করে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ, গ্রেপ্তার ২ সংবাদ প্রকাশের সাত দিন পরও অপরিষ্কার পার্বতীপুর স্টেশনের পানি সংগ্রহস্থল গোদাগাড়ীতে সরকারি খাল ভরাটের অভিযোগ, জলাবদ্ধতায় ফসলি জমি রক্ষার দাবি দেবীগঞ্জে স্বামীর দাফনের কয়েক ঘণ্টা পর স্ত্রীরও মৃত্যু

লালপুরে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৫১:৩২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ১৩১ বার পড়া হয়েছে

Lalpur crime news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আতিকুর রহমান আসিফ (২০) ও নাঈম খাঁ (২২) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির একটি দল। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও মাদক বিক্রির কাজে যোগাযোগের জন্য ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা উপজেলারে কদিমচিলান-চাঁদপুর আঞ্চলিক সড়কের ঘাটচিলান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার নাঈম খাঁ বড়াইগ্রাম উপজেলার মাঝগ্রাম উত্তরপাড়া (বক্কুর মোড়) এলাকার মো. মকবুল খাঁর ছেলে এবং আতিকুর রহমান আসিফ গুরুদাসপুর উপজেলার কান্দাইল গ্রামের মো. ওয়াজ আলী প্রামাণিকের ছেলে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মো. মনোয়ার জাহানের নেতৃত্বে পুলিশের একটি দল লালপুর থানাধীন কদিমচিলান-চাঁদপুর বাজারগামী সড়কের ঘাটচিলান এলাকায় চেকপোস্ট পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন আতিকুর রহমান আসিফ ও নাঈম খাঁ নামের দুই যুবককে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

ওসি জানান, আসিফ এবং নাঈম ইয়াবা সরবরাহের উদ্দেশ্যে লালপুরের ওয়ালিয়া এলাকায় এসেছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৩৮/৪১ ধারায় মামলা করা হয়েছে।

গ্রেপ্তার মো. নাঈম খাঁ ও মো. আতিকুর রহমান আসিফকে সোমবার (১৭ আগস্ট) আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে ওসি শফিকুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:৫১:৩২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬