ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে ৫৫ বছরেও সোমেশ্বরী নদীতে সেতু হয়নি, দুর্ভোগে ১৫ হাজার মানুষ নলডাঙ্গায় দোকান নির্মাণ ঘিরে চাঁদা দাবি ও ভাঙচুরের অভিযোগ মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী লিফলেট বিতরণ লালপুরে ১১ পিস ইয়াবাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ লালপুরে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে দুই ভাই আটক শিবগঞ্জে আমবাগান থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার দুর্গাপূজা ঘিরে রাণীশংকৈলে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, পরিচয় শনাক্তের চেষ্টা ছুটি ছাড়াই তিন দিন কর্মস্থলে অনুপস্থিত খাদ্যগুদামের কর্মকর্তা শাবিপ্রবির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন বাগাতিপাড়ার সন্তান “আব্দুল হামিদ”

ছুটি ছাড়াই তিন দিন কর্মস্থলে অনুপস্থিত খাদ্যগুদামের কর্মকর্তা

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ১২:৩৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ৬২ বার পড়া হয়েছে

Bagmara news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছুটি ছাড়াই তিন দিন কর্মস্থলে অনুপস্থিত খাদ্যগুদামের কর্মকর্তা

এম এম মামুনঃ
রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মকদুবুল হক বিশ্বাসের বিরুদ্ধে ছুটি না নিয়ে টানা তিন দিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। জেলা খাদ্য নিয়ন্ত্রকও ছুটি না নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে সরেজমিনে গিয়ে খাদ্যগুদামের মূল ফটকে তালা দেখা যায়। প্রায় পৌনে এক ঘণ্টা অপেক্ষা করেও সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি।

স্থানীয়দের অভিযোগ, ওই কর্মকর্তা প্রায়ই নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকেন না। এতে খাদ্য বিভাগের কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি জবাবদিহি নিয়ে প্রশ্ন উঠেছে।

ছুটি না নেওয়ার বিষয়টি স্বীকার করে মকদুবুল হক বিশ্বাস বলেন, পারিবারিক সমস্যা ও অসুস্থতার কারণে ছুটি ছাড়াই বাড়িতে যেতে হয়েছে। এ বিষয়ে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।

বাগমারা উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা খাদ্য নিয়ন্ত্রক নুরুন্নবী বলেন, ওই কর্মকর্তা তার কাছ থেকে ছুটি নেননি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রক এহসানুল হকও ছুটি না নিয়ে বাড়িতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, কর্মস্থলে যোগদানের পর ওই কর্মকর্তা ছুটির আবেদন করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ছুটি ছাড়াই তিন দিন কর্মস্থলে অনুপস্থিত খাদ্যগুদামের কর্মকর্তা

আপডেট সময় : ১২:৩৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬