ঢাকা ১০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে পৌর কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার লালপুরে নারীদের ভিডিও ধারণ করে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ, গ্রেপ্তার ২ সংবাদ প্রকাশের সাত দিন পরও অপরিষ্কার পার্বতীপুর স্টেশনের পানি সংগ্রহস্থল গোদাগাড়ীতে সরকারি খাল ভরাটের অভিযোগ, জলাবদ্ধতায় ফসলি জমি রক্ষার দাবি দেবীগঞ্জে স্বামীর দাফনের কয়েক ঘণ্টা পর স্ত্রীরও মৃত্যু ঈশ্বরদীতে মাদকসহ তাঁতীদল নেতা আটক, ভাড়াটিয়ার কাছ থেকে ৫০ ট্যাপেন্টাডল উদ্ধার শ্রীনগরে পূজার প্রস্তুতি ও আইনশৃঙ্খলা সভায় জামায়াত নেতাকে মারধরের অভিযোগ লালপুরে মেয়ের পরিচয়ে প্রবাসীর সঙ্গে প্রেম, বিয়ের নামে প্রতারণার অভিযোগ শেরপুরে ১০ কোটি টাকা পাওনার অভিযোগ, হাসপাতালের এমডি অনুপস্থিত দেশের বিভিন্ন প্রান্তে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার ও ভুলে পাঠানো টাকা ফেরত

লালপুরে নারীদের ভিডিও ধারণ করে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ, গ্রেপ্তার ২

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

Lalpur

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে নারীদের ভিডিও ধারণ করে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ, গ্রেপ্তার ২

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে ‘Chamet’ অ্যাপ ব্যবহার করে নারীদের অশ্লীল ও ব্যক্তিগত ভিডিও ধারণ ও সংরক্ষণ করে পরে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে পাঠিয়ে ভয়ভীতি প্রদর্শন ও অর্থ আদায়ের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার উধনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- লালপুরের উধনপাড়া গ্রামের মাহমুদুন নবীর ছেলে নাদিম মাহমুদ (২৩) এবং একই এলাকার রফিকুল ইসলামের ছেলে স্বধীন আলী (২৪)।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উধনপাড়া গ্রামে মাহমুদুন নবীর বাড়িতে অভিযান চালায় থানা পুলিশের একটি দল। অভিযানের সময় ওই বাড়ি থেকে নাদিম মাহমুদ ও স্বধীন আলী কে আটক করা হয়। এসময় প্রতারনার কাজে ব্যবহৃত বিভিন্ন ব্রাণ্ডের তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

ওসি জানান, তারা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ‘Chamet’ অ্যাপ ব্যবহার করে নারীদের ব্যক্তিগত ভিডিও ধারণ ও সংরক্ষণ করত। পরে ধারণ করা ভিডিও সংশ্লিষ্ট নারীদের ইমো, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে পাঠিয়ে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করত তারা।

তিনি আরও জানান, এ ঘটনায় লালপুর থানায় ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮(১), ৮(২) ও ৮(৭) ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার নাদিম এবং স্বধীনকে বৃহস্পতিবার (৮ অক্টোবর) আদালতে সোপর্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে নারীদের ভিডিও ধারণ করে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ, গ্রেপ্তার ২

আপডেট সময় : ০৯:১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬