ঢাকা ১১:১২ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, মামলা দায়ের গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় গৃহবধূকে পি/টি/য়ে হ’ত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার প্রেমিকাকে ফিরে পেতে ৪৬০ ফুট টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা, যুবককে উদ্ধার ঝিনাইগাতীতে ‘মবের শিকার’ এসিল্যান্ড অফিসের ড্রাইভার, অভিযোগ নিয়ে বিতর্ক পুঠিয়া রাজবাড়ী কমপ্লেক্সে দোতলা ভবন ভাঙার চেষ্টা, ক্ষোভ লালপুরে চুরি হওয়া ছাগল উদ্ধার, চোরচক্রের সদস্য গ্রেপ্তার লালপুরে তেল নিতে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত যুবক, চালক-হেলপার আটক খাল খননে বাড়বে কর্মসংস্থান, পানির সংকট দূর হবে: প্রতিমন্ত্রী পুতুল রামেকে পরীক্ষা-নিরীক্ষা থাকলেও রোগীদের পাঠানো হচ্ছে বাইরে

প্রেমিকাকে ফিরে পেতে ৪৬০ ফুট টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা, যুবককে উদ্ধার

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:১৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে

pic collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রেমিকাকে ফিরে পেতে ৪৬০ ফুট টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা, যুবককে উদ্ধার

সাড়ে ৪ ঘণ্টার চেষ্টায় পুলিশ-ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেলেন শিবচরের হাসান

মাদারীপুরের শিবচরে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর মনোকষ্টে ৪৬০ ফুট উঁচু একটি বৈদ্যুতিক টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা করেন হাসান শিকদার (২২) নামে এক যুবক। দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টা চেষ্টার পর পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় তাকে নিরাপদে নিচে নামানো হয়।

হাসান শিকদার শিবচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত সূর্য শিকদারের ছেলে।

জানা যায়, প্রেমিকার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের পর তা মেনে নিতে না পেরে রোববার (৩ মে) রাতে শিরুয়াইল ইউনিয়নের দফাদারকান্দি এলাকায় প্রেমিকার বাড়ির কাছে একটি বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়েন তিনি। টাওয়ারে উঠে প্রেমিকাকে ফোনে সম্পর্ক পুনরায় স্থাপনের অনুরোধ জানান এবং তা না হলে নিচে লাফিয়ে আত্মহত্যার হুমকি দেন।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে হাসানের এক বন্ধু দ্রুত ঘটনাস্থলে গিয়ে টাওয়ারে উঠে তাকে বুঝানোর চেষ্টা করেন। এদিকে খবর পেয়ে শিবচর থানা পুলিশ, নিলখী তদন্ত কেন্দ্রের পুলিশ, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।

দীর্ঘ সময় ধরে বোঝানোর পর রাত প্রায় ১১টার দিকে হাসানকে নিরাপদে নিচে নামানো সম্ভব হয়। পরে পুলিশ তাকে স্থানীয় জনতার ক্ষোভ থেকে রক্ষা করে থানায় নিয়ে যায় এবং পরিবারের কাছে হস্তান্তর করে।

ঘটনাস্থলে এ সময় শত শত উৎসুক জনতার ভিড় জমে যায়।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর ওই যুবককে টাওয়ারে উঠতে দেখে লোকজন জড়ো হয়। পরে পুলিশকে খবর দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন কুমার ঘোষ বলেন, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় সাড়ে ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে যুবককে নিরাপদে নামাতে সক্ষম হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রেমিকাকে ফিরে পেতে ৪৬০ ফুট টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা, যুবককে উদ্ধার

আপডেট সময় : ০৭:১৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬