ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে কালবৈশাখীতে গাছ উপড়ে মা ও দুই মেয়ের মৃত্যু

জামালপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:২৬:৩০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ৮৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরে কালবৈশাখীতে গাছ উপড়ে মা ও দুই মেয়ের মৃত্যু

মেলান্দহে ঘুমন্ত অবস্থায় টিনশেড ঘরের ওপর গাছ পড়ে প্রাণহানি

জামালপুরের মেলান্দহ উপজেলায় কালবৈশাখীর তাণ্ডবে গাছ উপড়ে বসতঘরের ওপর পড়ে একই পরিবারের মা ও দুই মেয়ের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) ভোরে উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন—খুকি বেগম (৯০), তাঁর দুই মেয়ে ফাতে বেগম (৫০) ও ফরিদা বেগম (৪৫)। খুকি বেগম মৃত গণি মন্ডলের স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, খুকি বেগমের দুই ছেলে ও দুই মেয়ে। ছোট মেয়ে ফরিদা বেগম স্বামী-সন্তান নিয়ে ঢাকায় বসবাস করলেও কয়েক দিন আগে অসুস্থ মাকে দেখতে গ্রামের বাড়িতে আসেন। রোববার রাতে মা ও দুই বোন একসঙ্গে খাওয়া-দাওয়া শেষে একই বিছানায় ঘুমিয়ে পড়েন।

ভোরে কালবৈশাখী ঝড়ে বাড়ির পেছনে থাকা একটি বড় গাছ উপড়ে ঘরের ওপর পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

সকালে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, উপড়ে পড়া বিশাল গাছের নিচে টিনশেড ঘরটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে আছে। ঘরের চাল, বাঁশের খুঁটি ও টিনের বেড়া চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। বাড়ির উঠানে পাশাপাশি রাখা হয়েছে তিনটি মরদেহ।

নিহত খুকি বেগমের ছোট ছেলে আহলু মিয়া জানান, ঘরের পেছনে থাকা বড় গাছটি ঝড়ে উপড়ে সরাসরি ঘরের ওপর পড়ে। গাছটি ঠিক যেখানে তারা ঘুমিয়ে ছিলেন, সেখানেই পড়ে যায়। এতে মা ও দুই বোনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

মেলান্দহ থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর জানান, কালবৈশাখীর কারণে গাছচাপায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জামালপুরে কালবৈশাখীতে গাছ উপড়ে মা ও দুই মেয়ের মৃত্যু

আপডেট সময় : ০২:২৬:৩০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬