ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় গলায় ওড়না পেঁ’চিয়ে তরুণীর আ/ত্ম/হ/ত্যা দেবীগঞ্জে পেট্রোল পাম্পে হামলার শিকার ইউএনও সিহালী উচ্চ বিদ্যালয়ের অপরিচ্ছন্নতা দেখে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দাওকান্দি কলেজে অধ্যক্ষ ও কথিত শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সিংড়ায় ভিজিডি চাল বিক্রির প্রমাণ: প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ রাজশাহী মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী অঞ্চলে বোরো ধান কাটা শুরু, শ্রমিক সংকটে বিপাকে কৃষকরা মান্দায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ সহায়তা বিতরণ প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট: পঞ্চগড়ে যুবক আটক

দেবীগঞ্জে পেট্রোল পাম্পে হামলার শিকার ইউএনও

উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৫৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেবীগঞ্জে পেট্রোল পাম্পে হামলার শিকার ইউএনও

যানবাহনের শৃঙ্খলা ফেরাতে গিয়ে হামলা, আনসার সদস্যদেরও মারধর

পঞ্চগড়ের দেবীগঞ্জে একটি পেট্রোল পাম্পে দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক। এসময় তার সঙ্গে থাকা আনসার সদস্যদেরও মারধর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলার ভোলাগঞ্জ এলাকায় জান্নাতুল মাওয়া ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক জানান, পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা যানবাহনের শৃঙ্খলা ফেরাতে গিয়ে ইউএনও হামলার শিকার হন। অনেক গাড়ির ভিড়ের মধ্যে বৈধ কাগজপত্র না থাকা কয়েকজন চালককে জরিমানা করলে হঠাৎ করেই কিছু লোকজন তার ওপর চড়াও হয়।

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশের একটি বাড়িতে নিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে সেখান থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।

জানা গেছে, শনিবার দেবীগঞ্জ উপজেলার পাঁচটি পেট্রোল পাম্পের মধ্যে তিনটিতে জ্বালানি সরবরাহ চলছিল। এতে করে অন্যান্য পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়। একপর্যায়ে মোটরসাইকেল চালকদের লাইনে বিশৃঙ্খলা দেখা দিলে পাম্প কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে ইউএনও ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র না থাকা কয়েকটি যানবাহনকে জরিমানা করেন। এ সময়ই হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা বা অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেবীগঞ্জে পেট্রোল পাম্পে হামলার শিকার ইউএনও

আপডেট সময় : ১১:৫৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬