ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় পদ্মা এক্সপ্রেসে ছিনতাইয়ের পর যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ, নারীসহ আটক ৪ লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার রাজশাহীতে ৮ কেজি হেরোইনসহ ভাই-বোন গ্রেপ্তার আগামী ইউপি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে- হুইপ দুলু জাতীয় পর্যায়ের জুডো প্রতিযোগিতায় বাউয়েট শিক্ষার্থীর জোড়া ব্রোঞ্জ পদক ঈশ্বরদীতে আবাসিক ভবনে মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ২ পুঠিয়ায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ

দেবীগঞ্জে পেট্রোল পাম্পে হামলার শিকার ইউএনও

উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৫৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ৩৬৯ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেবীগঞ্জে পেট্রোল পাম্পে হামলার শিকার ইউএনও

যানবাহনের শৃঙ্খলা ফেরাতে গিয়ে হামলা, আনসার সদস্যদেরও মারধর

পঞ্চগড়ের দেবীগঞ্জে একটি পেট্রোল পাম্পে দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক। এসময় তার সঙ্গে থাকা আনসার সদস্যদেরও মারধর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলার ভোলাগঞ্জ এলাকায় জান্নাতুল মাওয়া ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক জানান, পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা যানবাহনের শৃঙ্খলা ফেরাতে গিয়ে ইউএনও হামলার শিকার হন। অনেক গাড়ির ভিড়ের মধ্যে বৈধ কাগজপত্র না থাকা কয়েকজন চালককে জরিমানা করলে হঠাৎ করেই কিছু লোকজন তার ওপর চড়াও হয়।

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশের একটি বাড়িতে নিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে সেখান থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।

জানা গেছে, শনিবার দেবীগঞ্জ উপজেলার পাঁচটি পেট্রোল পাম্পের মধ্যে তিনটিতে জ্বালানি সরবরাহ চলছিল। এতে করে অন্যান্য পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়। একপর্যায়ে মোটরসাইকেল চালকদের লাইনে বিশৃঙ্খলা দেখা দিলে পাম্প কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে ইউএনও ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র না থাকা কয়েকটি যানবাহনকে জরিমানা করেন। এ সময়ই হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা বা অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ।

April 25, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেবীগঞ্জে পেট্রোল পাম্পে হামলার শিকার ইউএনও

আপডেট সময় : ১১:৫৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬