লালপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৪, মোবাইল কোর্টে কারাদণ্ড
- আপডেট সময় : ০১:১১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ১২৩ বার পড়া হয়েছে

লালপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৪, মোবাইল কোর্টে কারাদণ্ড
তিন মাদকসেবী ও এক পরিবহনকারীকে তাৎক্ষণিক সাজা, জরিমানাও আদায়
নাটোরের লালপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে তিনজন মাদকসেবী ও একজন মাদক পরিবহনকারীকে হাতেনাতে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন লালপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবীর হোসেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—মাদকসেবী মো. বাবুল ইসলাম (২৪), পিতা মো. মোলাম মন্ডল, সাং বৈদ্যনাথপুর; মাদকসেবী মো. আসলাম (৪৮), পিতা মৃত খলিলুর, সাং বিরোপাড়া; মাদক পরিবহনকারী সাইদুর (৩৬), পিতা মোসলেম, সাং বিজয়পুর, গোপালপুর; এবং মাদকসেবী মোহাম্মদ আশরাফুল (৪৬), পিতা মৃত আব্দুল করিম, সাং বৈদ্যনাথপুর, থানা লালপুর, জেলা নাটোর।
মোবাইল কোর্টে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। এর মধ্যে তিন মাদকসেবী বাবুল ইসলাম, আসলাম ও আশরাফুলকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং মাদক পরিবহনকারী সাইদুরকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে চলমান জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।



















