ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন জাতীয় জরিপে লিগ্যাল এইড সচেতনতায় দেশের সেরা চারে ঠাকুরগাঁও মোহনপুরে কীটনাশক দোকানে ভ্রাম্যমাণ আদালত, ১০ হাজার টাকা জরিমানা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও মান্দার তেঁতুলিয়া ইউনিয়নের ঝুলিতে দুই জাতীয় পুরস্কার, রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা গ্রহণ

কর্মবিরতির পর কাজে ফিরলেন রামেকের ইন্টার্ন চিকিৎসকরা

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৯:১২:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ১১০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কর্মবিরতির পর কাজে ফিরলেন রামেকের ইন্টার্ন চিকিৎসকরা

কর্তৃপক্ষের আশ্বাসে স্বাভাবিক হচ্ছে চিকিৎসাসেবা

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল-এ টানা ২৪ ঘণ্টার কর্মবিরতির পর কাজে ফিরেছেন ইন্টার্ন চিকিৎসকরা।

বুধবার (২২ এপ্রিল) সকাল ৯টায় সংবাদ সম্মেলনের পর তারা পুনরায় দায়িত্ব পালন শুরু করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সম্প্রতি কর্মস্থলে হেনস্তার ঘটনার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতির ডাক দেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিলে আলোচনা ও সমঝোতার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ইন্টার্ন চিকিৎসকরা জানান, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতসহ ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে তারা এই কর্মসূচি পালন করেছিলেন। কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতে তারা আবার কাজে ফিরেছেন।

এ বিষয়ে হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, ইন্টার্ন চিকিৎসকরা পুনরায় কাজে যোগ দিয়েছেন এবং তাদের দাবিগুলো পূরণের বিষয়ে কর্তৃপক্ষ ইতিবাচক অবস্থান নিয়েছে। ফলে হাসপাতালে চিকিৎসাসেবা আবারও স্বাভাবিক হতে শুরু করেছে।

প্রসঙ্গত, গত রোববার (১৯ এপ্রিল) রাতে ১৩ নম্বর ওয়ার্ডে রোগীর স্বজনদের হাতে দুইজন পুরুষ ইন্টার্ন চিকিৎসক এবং পরদিন সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ৩৬ নম্বর ওয়ার্ডে একজন নারী ইন্টার্ন চিকিৎসক হেনস্তার শিকার হন। এর প্রতিবাদে Intern Doctor’s Society, RMCH-এর পক্ষ থেকে মঙ্গলবার ২৪ ঘণ্টার কর্মবিরতি ঘোষণা করা হয়।

ওইদিন সকাল ৯টায় হাসপাতাল প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচিও পালন করেন ইন্টার্ন চিকিৎসকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কর্মবিরতির পর কাজে ফিরলেন রামেকের ইন্টার্ন চিকিৎসকরা

আপডেট সময় : ০৯:১২:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬