ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে সরকারি গাড়িচালক সমিতির বার্ষিক বনভোজন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত লালপুরে নিজের ক/ন্যাশি’শুকে ধ র্ষ ণে র অভিযোগে বাবা আটক! নলডাঙ্গার পাটুলে চার্জার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল মোটরসাইকেল চালকের তিন মাস ধরে অচল রামেকের সিটি স্ক্যান মেশিন, চরম ভোগান্তিতে রোগীরা করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির বরকলে ১০ হাজার মানুষ পানিবন্দী বাগাতিপাড়ায় ৩৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি র‌্যাবের হাতে গ্রেপ্তার আটোয়ারীতে জমি নিয়ে বিরোধের জেরে কালীমন্দিরে ভাঙচুর, সাম্প্রদায়িক গুজব ছড়ানোর অভিযোগ আসামির মৃত্যুর গুজবে আগৈলঝাড়া থানায় হামলা, আহত ১০ পঞ্চগড়ে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ, তীব্র স্রোতে উদ্ধার অভিযান স্থগিত

মোহনপুরে পেট্রোল পাম্পে তেল নিতে এসে কৃষকের মৃত্যু

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৮:১৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ১৩০ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহনপুরে পেট্রোল পাম্পে তেল নিতে এসে কৃষকের মৃত্যু

তীব্র গরমে লাইনে অপেক্ষাকালে অসুস্থ হয়ে পড়েন; হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে পেট্রোল পাম্পে তেল নিতে এসে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হিটস্ট্রোকে আব্দুল আলাম (৫৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কেশরহাট ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল আলাম উপজেলার কেশরহাট পৌরসভার বাকশৈল গ্রামের মনসুর আলীর ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোর থেকে ডিজেল নেওয়ার জন্য কেশরহাট ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়ে ছিলেন তিনি। দীর্ঘ সময় তীব্র রোদে অপেক্ষা করার একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।

এসময় পাম্পের কর্মচারী ও স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মেসার্স কেশরহাট ফিলিং স্টেশনের মালিক মোস্তাফিজুর রহমান মোস্তাক জানান, তেল নিতে আসা লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় গরমে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, তিনি তেল নিতে এসে অসুস্থ হয়ে পড়েন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোহনপুরে পেট্রোল পাম্পে তেল নিতে এসে কৃষকের মৃত্যু

আপডেট সময় : ০৮:১৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬