ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ গোদাগাড়ীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘সবুজ বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় স্কুল শিক্ষার্থী রাণী নিহত, চালক আটক বাগাতিপাড়ায় ৩০ জুনের মধ্যে রোপণ হবে সাড়ে ১২ হাজার চারা রাজশাহীতে ছিনতাই মামলার মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২ রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে মেধা ও বিজ্ঞান উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত লালপুরে তিনটি গাঁজার গাছ উদ্ধার, মাদক আইনে মামলা লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে যুবক আটক, এক্সকাভেটরের ব্যাটারি জব্দ লালপুরে গরুবোঝাই ভুটভুটির ধাক্কায় অটোভ্যানচালকের মৃত্যু

রাবিতে গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে ছাত্রদলের দেয়াল লিখন

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৮:৪১:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ১০০ বার পড়া হয়েছে

collected pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবিতে গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে ছাত্রদলের দেয়াল লিখন

শিক্ষাঙ্গনে শান্তি প্রতিষ্ঠার আহ্বান, লাইব্রেরি চত্বরসহ গুরুত্বপূর্ণ স্থানে কর্মসূচি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষাঙ্গনে শান্তি প্রতিষ্ঠা এবং কথিত ‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবিতে দেয়াল লিখন কর্মসূচি পালন করেছে ছাত্রদল। বুধবার (২২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অংশ নিয়ে ছাত্রদল নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেয়াল লিখনের মাধ্যমে তুলে ধরেন। এসব স্লোগানের মধ্যে ছিল— “শিক্ষাঙ্গনে শান্তি চাই, গুপ্ত রাজনীতি বন্ধ চাই”, “গুপ্ত যাদের অবস্থান, জন্ম তাদের পাকিস্তান”, “সত্যের পথে চলি, গুপ্ত রাজনীতি ত্যাগ করি” ইত্যাদি।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলাম। তিনি বলেন, গুপ্ত রাজনীতি কোনো সুস্থ রাষ্ট্রব্যবস্থার অংশ হতে পারে না। অদৃশ্য শক্তির মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ বা পর্দার আড়ালে চুক্তি গণতন্ত্রের মূল চেতনাকে প্রশ্নবিদ্ধ করে। এতে মানুষের আস্থা নষ্ট হয় এবং রাজনৈতিক পরিবেশে অস্থিরতা তৈরি হয়।

রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, জামায়াত ও শিবিরের গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতেই এ কর্মসূচি পালন করা হয়েছে। তিনি অভিযোগ করেন, একটি নির্দিষ্ট ছাত্রসংগঠন গোপনে কার্যক্রম চালিয়ে শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্ট করছে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কল্যাণে স্বচ্ছ ও সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে।

ছাত্রদলের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, শিক্ষাঙ্গনে অস্থিতিশীলতা সৃষ্টি করে এমন যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাবিতে গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে ছাত্রদলের দেয়াল লিখন

আপডেট সময় : ০৮:৪১:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬