ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজশাহীতে ক্যাবের র‍্যালি ও সমাবেশ

এম এম মামুন:
  • আপডেট সময় : ০২:০৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ১৫৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজশাহীতে ক্যাবের র‍্যালি ও সমাবেশ

সিন্ডিকেট ও মজুতদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি, বাজার মনিটরিং জোরদারের আহ্বান

নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও অসাধু ব্যবসায়ীদের কারসাজির প্রতিবাদে র‍্যালি ও প্রতিবাদ সভা করেছে Consumers Association of Bangladesh (ক্যাব) রাজশাহী জেলা কমিটি।

রোববার (১৫ মার্চ) বিকেল ৩টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস ২০২৬ উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিবাদ সভা শেষে একটি র‍্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বিশ্ব ভোক্তা-অধিকার দিবস প্রতি বছর ভোক্তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। বাজারে ভোক্তারা যেন প্রতারণা, কারসাজি ও অযৌক্তিক মূল্যবৃদ্ধির শিকার না হন—সেই দাবি থেকেই দিবসটির তাৎপর্য। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, এখনও অনেক অসাধু ব্যবসায়ী বিভিন্ন কৌশলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে ফেলছে।

বক্তারা আরও বলেন, সিন্ডিকেট, মজুতদারি এবং কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারকে অস্থিতিশীল করা হচ্ছে। ফলে সীমিত আয়ের মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে হিমশিম খাচ্ছে।

তারা বলেন, ভোক্তার অধিকার শুধু পণ্য কেনার অধিকার নয়; বরং নিরাপদ, মানসম্মত এবং ন্যায্য দামে পণ্য পাওয়ার অধিকারও এর অন্তর্ভুক্ত। তাই ভোক্তার অধিকার রক্ষা করা রাষ্ট্র, ব্যবসায়ী এবং সমাজের সবার সম্মিলিত দায়িত্ব।

সমাবেশে বক্তারা দ্রব্যমূল্যের অযৌক্তিক বৃদ্ধি বন্ধে কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে, কঠোর বাজার মনিটরিং জোরদার করা, সিন্ডিকেট ও মজুতদারদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা এবং সাধারণ ভোক্তাদের অভিযোগ গ্রহণ ও দ্রুত সমাধানের ব্যবস্থা আরও শক্তিশালী করা।

বক্তারা বলেন, সরকার, প্রশাসন, ব্যবসায়ী এবং সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগেই একটি ন্যায়ভিত্তিক ও ভোক্তাবান্ধব বাজার ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। বিশ্ব ভোক্তা-অধিকার দিবসের অঙ্গীকার হোক-অন্যায় মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সবাই সোচ্চার হবো এবং একটি সুষ্ঠু বাজারব্যবস্থা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করবো।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ক্যাব কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা লিয়াকত আলী, ক্যাব রাজশাহী জেলা কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, যুগ্ম সম্পাদক মাহবুব আলম মাসুদ এবং রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খানসহ অন্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজশাহীতে ক্যাবের র‍্যালি ও সমাবেশ

আপডেট সময় : ০২:০৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬