ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৫.০৬ শতাংশ, ৩৯ কলেজে কেউ পাস করেনি বাগাতিপাড়ায় তিন শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি, এগিয়ে স্যাপার কলেজ দেবীগঞ্জে এক নারীকে স্ত্রী দাবি দুই পুরুষের, থানায় অভিযোগ কোনো নেতাকর্মীর ব্যক্তিগত অপকর্মের দায় বিএনপি নেবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শিশুসহ ৬ জনের মৃত্যু, আহত ৫ মান্দায় ৯ উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক নেই, জনবলসংকটে ব্যাহত সেবা পঞ্চগড় থেকে নতুন ট্রেন চালুর পরিকল্পনা, জানালেন রেলওয়ের মহাপরিচালক বাগাতিপাড়ায় গ্যাস লাইটার নিয়ে খেলতে গিয়ে ৬ বছরের শিশু দগ্ধ চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত ব্যাগ থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন জব্দ পুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু যুবকের বাড়িতে মুসলিম তরুণীর অবস্থান

শেরপুর–ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে আসামিসহ বিপুল ভারতীয় মদ ও চোরাচালান পণ্য আটক

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:১৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ ২৩৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুর–ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে আসামিসহ বিপুল ভারতীয় মদ ও চোরাচালান পণ্য আটক

সন্ধ্যাকুড়া থেকে কারবারি গ্রেপ্তার, দুই জেলায় পৃথক অভিযানে মোট সাড়ে ১৫ লাখ টাকার মালামাল জব্দ

ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, কসমেটিকস, কমলাসহ এক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার ও মঙ্গলবার (১ ও ২ ডিসেম্বর) ৩৯ বিজিবির নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মৃত শাহজাহানের ছেলে মো. সাদ্দাম হোসেনকে আটক করা হয়। তার কাছ থেকে আমদানি–নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩৬৯ বোতল মদ এবং দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় আটককৃত ও পলাতক চোরাকারবারীদের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করা হয়েছে।

এদিকে ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের ডুমনিকুড়া ও বান্দরকাটা এলাকায় চোরাকারবারীরা ভারতীয় কসমেটিকস সামগ্রী ও কমলা পাচারের চেষ্টা করলে বিজিবির টহল দল পৃথক অভিযানে নিবেয়া সফট ক্রিম, পন্ডস ফেসওয়াশসহ বিভিন্ন কসমেটিকস এবং ভারতীয় কমলা জব্দ করে।

বিজিবির হিসেবে, দুই জেলার বিভিন্ন স্থানে পরিচালিত এসব অভিযানে জব্দ করা মদ ও চোরাচালানী মালামালের মোট বাজারমূল্য ১৫ লাখ ৮১ হাজার ৪০০ টাকা।

৩৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান বলেন, “ময়মনসিংহ–শেরপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধে আমাদের টহল দল ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।”

December 2, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুর–ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে আসামিসহ বিপুল ভারতীয় মদ ও চোরাচালান পণ্য আটক

আপডেট সময় : ০২:১৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫