ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী লিফলেট বিতরণ লালপুরে ১১ পিস ইয়াবাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ লালপুরে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে দুই ভাই আটক শিবগঞ্জে আমবাগান থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার দুর্গাপূজা ঘিরে রাণীশংকৈলে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, পরিচয় শনাক্তের চেষ্টা ছুটি ছাড়াই তিন দিন কর্মস্থলে অনুপস্থিত খাদ্যগুদামের কর্মকর্তা শাবিপ্রবির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন বাগাতিপাড়ার সন্তান “আব্দুল হামিদ” লালপুরে বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার লালপুরে পৌর কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

পঞ্চগড়ে যৌন হয়রানীর অভিযোগে শিক্ষকের ১০ বছরের কারাদন্ড

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি পঞ্চগড়॥
  • আপডেট সময় : ০৩:৫৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ ৫৭৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে যৌন হয়রানীর অভিযোগে শিক্ষকের ১০ বছরের কারাদন্ড

পঞ্চগড়ে আলোচিত নবম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আটক শিক্ষক মোস্তাফিজুর রহমানের (৩২) বিরুদ্ধে আদালত রায় ঘোষণা করেছে। আদালত রায়ে ১০ বছরের কারাদন্ড সহ ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম দন্ডভোগের আদেশ দেন। বুধবার (১০ সেপ্টেম্বর) জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুদ পারভেজ এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জাকির হোসেন বলেন, পঞ্চগড়ের বহুল আলোচিত এ মামলায় আদালত আসামিকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন। আমরা রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তোষ প্রকাশ করছি। এ বছরের ১৬ এপ্রিল জেলা শহরের মসজিদপাড়া এলাকার নিজস্ব কোচিং সেন্টারে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে। ক্লাস শেষে অন্য শিক্ষার্থীরা চলে গেলে তিনি নবম শ্রেণীর এক ছাত্রীকে একা পেয়ে যৌন হয়রানি করেন। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যায়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
অভিযুক্ত মোস্তাফিজুর রহমান ঠাকুরগাঁও জেলার চিলারং ইউনিয়নের পাহাড়ডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি পঞ্চগড় শহরের একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক ছিলেন।

স্থানীয়রা জানান, এর আগেও তার বিরুদ্ধে একাধিক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছিল, তবে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।এ ঘটনায় স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন। তাদের আশা, এ রায় ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানির মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে দৃষ্টান্ত হয়ে থাকবে। বিষয়টি জেলায় আলোচিত-সমালোচিত হয়ে উঠেছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে যৌন হয়রানীর অভিযোগে শিক্ষকের ১০ বছরের কারাদন্ড

আপডেট সময় : ০৩:৫৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫