লালপুরে ১১ পিস ইয়াবাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ
- আপডেট সময় : ০৩:৪১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

লালপুরে ১১ পিস ইয়াবাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ
লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মেহেদী হাসান নয়ন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহন ও বিক্রির কাজে ব্যবহারের অভিযোগে একটি মোটরসাইকেল ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত পৌনে ২তার দিকে উপজেলার বালিতিতা রামকৃষ্ণপুর গ্রামে একটি বাড়ির সামনে পাকা সড়কে চেকপোস্ট পরিচালনাকালে তাকে আটক করা হয়। আটক মেহেদী হাসান নয়ন উপজেলার মোহরকয়া গ্রামের আব্দুল মতিনের ছেলে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এবিষয়ে জানান, বৃহস্পতিবার রাতে লালপুরের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উপজেলার বালিতিতা রামকৃষ্ণপুর গ্রামে মাদক দ্রব্য (ইয়াবা) বিক্রির জন্য এক ব্যক্তি ঘোরাফিরা করছে। এমন সংবাদে ওই গ্রামের পাকা সড়কে চেকপোস্ট পরিচালনা করে। এ সময় মেহেদী হাসান নয়নকে তল্লাশি করে তার কাছে থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া একটি মোটরসাইকেল ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
তিনি আরও জানান, মেহেদী হাসান নয়নের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক) ও ৩৮ ধারায় লালপুর থানায় একটি মামলা রুজু করে শুক্রবার (৯ অক্টোবর) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

















