ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী লিফলেট বিতরণ লালপুরে ১১ পিস ইয়াবাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ লালপুরে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে দুই ভাই আটক শিবগঞ্জে আমবাগান থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার দুর্গাপূজা ঘিরে রাণীশংকৈলে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, পরিচয় শনাক্তের চেষ্টা ছুটি ছাড়াই তিন দিন কর্মস্থলে অনুপস্থিত খাদ্যগুদামের কর্মকর্তা শাবিপ্রবির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন বাগাতিপাড়ার সন্তান “আব্দুল হামিদ” লালপুরে বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার লালপুরে পৌর কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

লালপুরে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে দুই ভাই আটক

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:২৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Lalpur

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে দুই ভাই আটক

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে অনলাইন জুয়া খেলা, বেটিং পরিচালনা ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে প্রতারণার অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টা দিকে লালপুর উপজেলার অমরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক দুজন হলো- অমরপুর গ্রামের লোকমান হোসেনের দুই ছেলে ২২ বছরের ছেলে আকাশ হোসেন ও অপর জনের বয়স ১৬ বছর।

থানা পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাতে গপন সংবাদের ভিত্তিতে উপজেলার অমরপুর গ্রামের লোকমান হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে লালপুর থানা পুলিশের একটি আভিযানিক দল। এ সময় আকাশ হোসেন এবং তার ছোট ভাইকে আটক করা হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আকাশ হোসেন ও তার ছোট ভাই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমোসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি ব্যবহার করে হ্যাকিং ও প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। পাশাপাশি অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে জুয়া খেলা ও বেটিং পরিচালনার কাজেও মোবাইল ফোনগুলো ব্যবহার করতো।

তিনি বলেন, এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬ এবং জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর বিভিন্ন ধারায় লালপুর থানায় মামলা দায়ের করে শুক্রবার (৯ অক্টোবর) তাদের আদালতে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে দুই ভাই আটক

আপডেট সময় : ০৩:২৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬