ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী লিফলেট বিতরণ লালপুরে ১১ পিস ইয়াবাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ লালপুরে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে দুই ভাই আটক শিবগঞ্জে আমবাগান থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার দুর্গাপূজা ঘিরে রাণীশংকৈলে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, পরিচয় শনাক্তের চেষ্টা ছুটি ছাড়াই তিন দিন কর্মস্থলে অনুপস্থিত খাদ্যগুদামের কর্মকর্তা শাবিপ্রবির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন বাগাতিপাড়ার সন্তান “আব্দুল হামিদ” লালপুরে বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার লালপুরে পৌর কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

রাণীশংকৈলে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে প্রবেশকালে ৪ বাংলাদেশী আটক

বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫ ৩৫৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে প্রবেশকালে ৪ বাংলাদেশী আটক

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশকালে ৪ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার ধর্মগড় ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে চার বাংলাদেশিকে আটক করে বিজিবির একটি টহল দল। বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. তানজীর আহম্মদ।

স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ৩৭৪/১ এর বিপরীতে প্রায় ৩০০-৪০০ গজ ভারতীয় অভ্যন্তরে গরুর ঘাস কাটতে প্রবেশ করেন কয়েকজন বাংলাদেশি। পরে ঘাস কেটে ফেরার পথে ডাঙ্গীপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করে বিজিবি।

আটককৃতরা হলেন- জেলার হরিপুর উপজেলার মারাধার গ্রামের মৃত ইসমাইলের ছেলে মো. ইলিয়াস আলী (৭২), মৃত ছইব আলীর ছেলে মো. আব্দুর রাজ্জাক (৫৫), ওয়াজুল হকের ছেলে মো. কামাল হোসেন (৩৫) ও মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. বাদশা মিয়া (৩২)। তারা সবাই ওই গ্রামের বাসিন্দা।

৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. তানজীর আহম্মদ জানান, আটককৃতরা সীমান্ত রেখা অতিক্রম করে প্রায় তার কাটার কাছে চলে গিয়েছিল। তবে তারা ঘাস কাটার উদ্দেশ্যে নাকি অন্যকোনো কারণে গিয়েছিল তা নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। এভাবে অনেকে ঘাস কাটার ছলে বস্তার ভিতরে বিভিন্ন মাদক দ্রব্য নিয়ে আসেন। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমরা তাদের থানায় প্রেরণ করেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে প্রবেশকালে ৪ বাংলাদেশী আটক

আপডেট সময় : ০৪:০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫