ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাজেক পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরতে নির্দেশ কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দুটি স্পিডবোটে আগুন, পরে মাঝনদীতে ডুবিয়ে দেওয়ার অভিযোগ নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, জিজ্ঞাসাবাদে বাবা-ছেলে উত্তরাঞ্চলের চায়ের মান বাড়াতে নিজেদের দুর্বলতা চিহ্নিত করতে হবে: চা বোর্ড চেয়ারম্যান পঞ্চগড় জেলা জজ আদালতে ঘুষ দাবির অভিযোগ, ৪০০ টাকা ফেরত দেওয়ার ভিডিও থাকার দাবি নালিতাবাড়ীতে ব্যবসায়ীকে মারধর করে মোটরসাইকেল, আইফোন ও টাকা ছিনতাইয়ের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে ৮ টিমের অভিযান, মশক নিধন ও লিফলেট বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, ডিসি কার্যালয়ে প্রতিবাদ চাঁপাইনবাবগঞ্জে ৩ উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের চেক বিতরণ পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

যারা জিয়াউর রহমানের ছবি অবমাননাকারী কুলাঙ্গারদের খুঁজে বের করা হবে- ফরহাদ হোসেন আজাদ

মোঃ কামরুল ইসলাম কামু, প্রতিনিধি পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০৪:৪৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ ৪৬৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যারা জিয়াউর রহমানের ছবি অবমাননাকারী কুলাঙ্গারদের খুঁজে বের করা হবে- ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বলেছেন, যখন আমরা রাজপথে আন্দোলন করেছি তখন গুপ্ত সংগঠনের কাউকে পাইনি। আমাদের সিনিয়র নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য যারা করছে, যারা জিয়াউর রহমানের ছবি অবমাননা করেছে সেই কুলাঙ্গারদের খুঁজে বের করা হবে। তাদের ছাড় দেয়া হবে না।

তিনি মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে বোদা ধানহাটি এলাকায় বোদা উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত সমাবেশে এসব কথা বলেন। এসময় তিনি বলেন, গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বিনষ্ট করা এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করা হচ্ছে। সকল হত্যাকান্ডের বিচারের দায় অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে বলে ঘোষণা করেন বিএনপির এই নেতা।

সমাবেশে বিএনপির বোদা উপজেলা শাখার সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময় প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচার এবং মিটফোর্ড পাশবিক হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বোদা ধানহাটি এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।

মিছিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বোদা উপজেলা শাখা, বোদা পৌর শাখা ও সকল সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যারা জিয়াউর রহমানের ছবি অবমাননাকারী কুলাঙ্গারদের খুঁজে বের করা হবে- ফরহাদ হোসেন আজাদ

আপডেট সময় : ০৪:৪৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫