সাজেক পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরতে নির্দেশ
- আপডেট সময় : ১২:১৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২১ বার পড়া হয়েছে

সাজেক পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরতে নির্দেশ
মহুয়া জান্নাত মনি, রাঙামাটি প্রতিনিধিঃ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। একই সঙ্গে সাজেকে অবস্থানরত পর্যটকদের আগামী ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে পর্যটন এলাকা ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৭টার পর রাঙামাটির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে সাজেক
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত ১১ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকবে। এ সময় পর্যটনকেন্দ্রে নতুন করে পর্যটকদের ভ্রমণ না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে সাজেক ছাড়ার নির্দেশ
গণবিজ্ঞপ্তি অনুযায়ী, সাজেকে অবস্থানরত পর্যটকদের আগামী ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে পর্যটন এলাকা ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যেতে হবে।



















