পঞ্চগড়ে নিয়ম ভেঙ্গে বালু উত্তোলনের দায়ে একজনকে জরিমানা
- আপডেট সময় : ০২:১১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ২৬১ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে নিয়ম ভেঙ্গে বালু উত্তোলনের দায়ে একজনকে জরিমানা
সরকারি নিয়ম ভেঙ্গে পঞ্চগড়ে করতোয়া নদীর করতোয়া ব্রীজ সংলগ্ন এক কিলোমিটারের মধ্যে থেকে অবৈধ ভাবে বালু ও পাথর উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে জরিমানা করেছে সেনাবাহিনীর ভ্রাম্যমান আদালত। মঙ্গলার (১ জুলাই) দুপুরে সরেজমিনে ঘটস্থলে গিয়ে এ আদালত পরিচাল করেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সুধীর সাহা ও সেনাবাহিনীর পঞ্চগড় ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী পিয়াস জয়।
এসময় অবৈধ ভাবে বালু ও পাথর উত্তোলনের সত্যতা পাওয়ায় ব্যাবসায়ী আলম ইসলামকে (২৫) কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। আলম ইসলাম পৌর খালপাড়া এলাকার ওসমান আলীর পুত্র।
পঞ্চগড় সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী পিয়াস জয় বলেন, তথ্যের ভিত্তিতে আমরা দেখতে পাই করতোয়া নদীর করতোয়া ব্রীজ সংলঘ্ন এক কিলোমিটারের মধ্যে শর্ত ভেঙ্গে বালু পাথর উত্তোলন করা হচ্ছে। এরই প্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং একজন ব্যক্তিকে আটক করে জরিমানা করা হয়।
এসময় তিনি বলেন, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে। যে কোন ধরনের অপরাধ দমনে সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে। এসময় তিনি তথ্য দিয়ে স্থানীয়দের সহযোগীতা কামনা করেন।




















