ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জে বালুর নিচে পুঁ’তে রাখা নবজাতক কন্যাশিশু জীবিত উদ্ধার দেবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা পঞ্চগড়ে চিকিৎসাধীন গরু জবাই, চার মণ মাংস পুঁতে ফেলল প্রাণিসম্পদ বিভাগ পঞ্চগড়ে বিস্তীর্ণ বনানীজুড়ে কৃষকের সোনালি স্বপ্ন, আমনের বাম্পার ফলনের আশা গোদাগাড়ীতে নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ, জরিমানা ১ লাখ ৮ হাজার টাকা এক পাতা থেকে দুই গাছ, ছয় বছর পর একই রাতে ফুটল দুই নাইট কুইন বাগাতিপাড়ায় গ্যাস লাইটার নিয়ে খেলতে গিয়ে দগ্ধ শিশু শারিনের মৃত্যু আখ রোপণ ও সরবরাহের লক্ষ্যমাত্রা অর্জনে নাটোর সুগার মিলে মতবিনিময় সভা ২৫ বছর পর মাথা গোঁজার ঠাঁই পেলেন সালমা, পাশে দাঁড়াল ‘মানবিক পরিবার’ নলডাঙ্গায় তিন ফসলি জমির মাটি কাটায় ১৫ হাজার টাকা জরিমানা, ব্যাটারি জব্দ

রাসিকের সাবেক মেয়র লিটনের ব্যক্তিগত সহকারীসহ গ্রেপ্তার ২৪

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১২:১৮:০৪ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪ ২৮৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাসিকের সাবেক মেয়র লিটনের ব্যক্তিগত সহকারীসহ গ্রেপ্তার ২৪

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের ব্যক্তিগত সহকারী (পিএ) বিপুল কুমার সরকারসহ ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১০ নভেম্বর) দুপুরে রাজশাহী জেলা ও মহানগর পুলিশের পক্ষে থেকে তথ্যটি নিশ্চিত করা হয়েছে। তাদের মধ্যে জেলার বিভিন্ন থানায় ১০ জন এবং মহানগরের থানা গুলো থেকে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মিডিয়া উইংয়ের এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শনিবার রাতে সাবেক মেয়র লিটনের ব্যক্তিগত সহকারী বিপুলকে নগরের রানীনগর এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বিপুল সিটি করপোরেশনের স্থায়ী কর্মকর্তা। তিনি ব্যক্তিগত সহকারী হিসেবে সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সাথে কাজ করতেন।
এদিকে নগরের সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম এবং একই ওয়ার্ডের নেতা মোক্তার হোসেনকেও গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য অপরাধে নগরের থানাগুলোতে আরও ১১ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলায় মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাঁরা কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মী কি না সেটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

November 10, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাসিকের সাবেক মেয়র লিটনের ব্যক্তিগত সহকারীসহ গ্রেপ্তার ২৪

আপডেট সময় : ১২:১৮:০৪ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪