ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল

২৩ জানুয়ারি রুয়েটের ভর্তি পরীক্ষা

এম এম মামুন
  • আপডেট সময় : ০১:১৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ ২৫২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২৩ জানুয়ারি রুয়েটের ভর্তি পরীক্ষা

বুয়েট ও রুয়েট কেন্দ্র দু’টিতেই অভিন্ন প্রশ্নপত্র; অংশ নিতে পারবে ১৯ হাজার শিক্ষার্থী

আগামী ২৩ জানুয়ারি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) স্নাতক প্রথম বর্ষ (২০২৫–২৬) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের সুবিধার্থে এবারই প্রথমবারের মতো রুয়েটের পাশাপাশি বুয়েট কেন্দ্রেও অভিন্ন প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

রোববার (১৬ নভেম্বর) জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। রুয়েটের ১২ শতাধিক আসনের বিপরীতে এবার ১৯ হাজার শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পাবে।

ভর্তি পরীক্ষায় অংশ নিতে হলে শিক্ষার্থীকে যেকোনো শিক্ষা বোর্ড—মাধ্যমিক, মাদ্রাসা বা কারিগরি—থেকে ২০২২ বা ২০২৩ সালে মাধ্যমিক/equivalent পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪.০০ (বা সমমান) নিতে হবে। পাশাপাশি ২০২৫ সালে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৫.০০ অর্জন এবং গণিত, পদার্থবিদ্যা ও রসায়ন বিষয়ে মোট ন্যূনতম জিপি ১৪ থাকতে হবে।

জিসিই ‘ও’ ও ‘এ’ লেভেল উত্তীর্ণদের ক্ষেত্রে ‘ও’ লেভেলে অন্তত ৫ বিষয়ে ‘বি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে গণিত, পদার্থবিদ্যা ও রসায়নে পৃথকভাবে ‘বি’ গ্রেড থাকতে হবে। প্রার্থীর ‘এ’ লেভেল সার্টিফিকেট হতে হবে ২০২৪ সালের নভেম্বর বা তার পরে প্রাপ্ত।

ভর্তি সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির পরবর্তী সভায় চূড়ান্ত করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

২৩ জানুয়ারি রুয়েটের ভর্তি পরীক্ষা

আপডেট সময় : ০১:১৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫