১ কোটি টাকার লোভের আশায় টাকা খোয়ালেন মসজিদের মুয়াজ্জিন!
- আপডেট সময় : ০১:০০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩ ১৮৭ বার পড়া হয়েছে

১ কোটি টাকার লোভের আশায় টাকা খোয়ালেন মসজিদের মুয়াজ্জিন!
মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
১ কোটি টাকার লোভের আশায় টাকা খোয়ালেন মসজিদের মুয়াজ্জিন! রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা সদর জামে মসজিদের সহকারি ঈমাম হাবিবুর রহমান বলেন, আমার কাছে একটা ইমোশনাল ব্যাপার। আমি এসব বিষয় মাথায় নিয়ে ভুল করে ফেলেছি।
সোমবার (১৩ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮টায় আমাকে দুইটি নাম্বার যথাক্রমে, ০১৯৬৫১০৮২৫৪ ও ০১৬১৪৫০৪৩৪১ নাম্বার থেকে ফোন করে বলেন আপনি ভাগ্যবান লটারীতে এক কোটি টাকা পেয়েছেন। দ্রুত আপনি আপনার একাউন্ট থেকে খরচ বাবদ ৬০ হাজার টাকা পাঠান। এ কথা বলার পর আমি গত সোমবার সরল মনে রাতে বিকাশ করি। একবারে ৫৭ হাজার টাকা যায় না, তাই ৪ ধাপে বিকাশ করলাম।
রাজস্থলী উপজেলা সদর জামে মসজিদের মুয়াজ্জিন পড়েছিলেন প্রতারক চক্রের ফাঁদে। তাকে ১ কোটি টাকা পাওয়ার কথা বলে বিকাশে নগদে একাউন্ট খরচ পাঠানোর কথা বলা হয়। তিনি তা ৪ ধাপে টাকা পাঠিয়ে দেন। এরপর থেকে মোবাইল বন্ধ ও লাপাত্তা প্রতারক চক্র। টাকা খোয়ার পর মসজিদের সহকারি ঈমাম হতাশ হয়ে পড়ে। এ ব্যাপারে তিনি রাজস্থলী থানায় প্রতারকের বিরুদ্ধে সাধারণ ডায়েরী করবেন বলে জানান। বিষয়টি সম্পর্কে রাজস্থলী থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি শুনেছি, কিন্তু কেউ জিডি করতে আসেনি। জিডি করার পর আইন আনুক ব্যবস্থা নেওয়া হবে।




















