ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল

১১ নভেম্বর নিজ নির্বাচনী এলাকায় আসবেন মতিয়া চৌধুরী!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩০:০২ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩ ১৯৬ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১১ নভেম্বর নিজ নির্বাচনী এলাকায় আসবেন মতিয়া চৌধুরী!

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
১১ নভেম্বর নিজ নির্বাচনী এলাকায় আসবেন মতিয়া চৌধুরী! মহান জাতীয় সংসদের উপনেতা, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি এক দিনের সফরে তাঁর নির্বাচনী এলাকায় শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ি) শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় আসবেন। উপনেতার সফর সূচি অনুযায়ী জানা গেছে, তিনি শনিবার বিকেল ৩টার সময় রাজধানী ঢাকার নিজ বাসভবন রমনা এপার্টমেন্ট কমপ্লেক্স থেকে সড়ক পথে গাজীপুর, ময়মনসিংহ হয়ে নকলার উদ্দেশ্যে রওনা হয়ে সন্ধ্যা ৭টার সময় নকলায় পৌঁছবেন এবং নকলা উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক মোঃ মুনসুর আলীর নকলা পৌরসভাধীন জালালাপুর এলাকাস্থ বাসায় রাত্রিযাপন করবেন।

পরেরদিন রোববার (১২ নভেম্বর) সকাল থেকে তার নির্বাচনী এলাকা নালিতাবাড়ী ও নকলা উপজেলার সকল মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সমমান দাখিল মাদ্রাসার ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণীর মেধাক্রমানুসারে প্রথম ষোল জনের মাঝে আর্থিক প্রণোদনা এবং তালিকাভূক্ত কবরস্থান সমূহের মাটি ভরাটের জন্য ও শ্বশানের জন্য ঐচ্ছিক তহবিল হতে আর্থিক অনুদান প্রদান করবেন। রোববার ৯টার সময় নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি, মরিচপুরান, রূপনারায়নকুড়া, রামচন্দ্রকুড়া ও নালিতাবাড়ী ইউনিয়ন সমূহের জন্য কেন্দুয়াপাড়া দারুল উলুম মাদ্রাসা মাঠে। ১১টার সময় উপজেলার যোগানিয়া, কলসপাড়, রাজনগর, নন্নী, পোড়াগাঁও, নয়াবিল, বাঘবেড় ইউনিয়ন ও পৌর এলাকার জন্য মুজিব শতবর্ষ মঞ্চ মাঠে শিক্ষার্থীদের মাঝে আর্থিক প্রণোদনা এবং কবরস্থান ও শ্বশানের জন্য আর্থিক অনুদান প্রদানের পাশাপাশি নালিতাবাড়ী উপজেলার কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করবেন তিনি।

এরপরে দুপুর ২টার সময় নকলা উপজেলার পাঠাকাটা, টালকী, চরঅষ্টধর ও চন্দ্রকোনা ইউনিয়ন সমূহের জন্য চরমধুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এবং ৩টার সময় উপজেলার গনপদ্দী, নকলা, উরফা, গৌড়দ্বার, বানেশ্বরদী ইউনিয়ন ও পৌর এলাকার জন্য মুজিব শতবর্ষ মঞ্চ মাঠে শিক্ষার্থীদের মাঝে আর্থিক প্রণোদনা এবং কবরস্থা ও শ্বশানের জন্য আর্থিক অনুদান প্রদানের পাশাপাশি নকলা উপজেলার কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করবেন জাতীয় সংসদের উপনেতা, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এম.পি।এসময় জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগন, রাজনৈতিক নেতৃবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কবরস্থা ও শ্বশান পরিচালনা পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকগনসহ বিভিন্ন পেশা-শ্রেনীর জনগন উপস্থিত থাকবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শিক্ষার্থীদের মাঝে আর্থিক প্রণোদনা এবং কবরস্থা ও শ্বশানের জন্য আর্থিক অনুদান প্রদানের শেষে রবিবার বিকেল সাড়ে ৫টার সময় নকলা হতে সড়ক পথে রাজধানী ঢাকার নিজ বাসভবন রমনা এপার্টমেন্ট কমপ্লেক্সের উদ্দেশ্যে যাত্রা করবেন। যাত্রা পথে কোন প্রকার সমস্যা না হলে রাত সাড়ে ৯টার সময় নিজ বাসভবনে পৌঁছার তথ্য রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

১১ নভেম্বর নিজ নির্বাচনী এলাকায় আসবেন মতিয়া চৌধুরী!

আপডেট সময় : ০৫:৩০:০২ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩