ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বাধীনতা-সার্বভৌমত্ব সংকটে জিয়ার পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে- সংসদের হুইপ দুলু গত ১৭ বছরে দুর্বিত্তায়নের রাজনীতি রাষ্ট্রের অবসান, সন্ত্রাসী অপরাধী চক্র নির্মূল হবে- স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা

স্ত্রী হত্যার দায়ে নাটোরে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২ ১৭৮ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্ত্রী হত্যার দায়ে নাটোরে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

নাটোর প্রতিনিধিঃ
স্ত্রী হত্যার দায়ে নাটোরে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড। নাটোরের বড়াইগ্রামে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মোঃ শাহীন মন্ডলকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ শরীফ উদ্দিন এই রায় দিয়েছেন।
আদালত সুত্রে জানাযায়, নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া কালিকাপুর এলাকার আফছার মিয়াজীর মেয়ে চাম্পা খাতুনের(২৫) সাথে ২০১৫ সালে একই উপজেলার তেলো পশ্চিমপাড়া গ্রামের রইস উদ্দিন মন্ডলের ছেলে শাহীন মন্ডলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য চাম্পাকে নিযার্তন করতে থাকে স্বামী সহ শশুর বাড়ির লোকজন। বিয়ের ৬ মাস পর ২০১৬ সালের ২০ জানুয়ারী সকালে স্বামীসহ তার পরিবারের লোকজন যৌতুকের জন্য চাম্পাকে নিযার্তন করে। এক পযার্য়ে চাম্পার গলা কেটে হত্যা করার পর তারা মৃত অবস্থায় ঘরের মধ্যে ফেলে রেখে স্বামী,শমুর,শাশুড়ি সহ বাড়ির অন্যরা পালিয়ে যায়। খবর পেয়ে চাম্পার বাবা সহ এলাকাবাসী শশুর বাড়িতে গিয়ে চাম্পাকে মৃত অবস্থায় স্বামী শাহীন মন্ডলের ঘরে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করে। এব্যাপারে আফছার মিয়াজী বাদি হয়ে বড়াইগ্রাম থানায় চাম্পার স্বামী শাহীন মন্ডল,শশুর রইস মন্ডল ও শাশুড়ি রমেসা বেগম সহ অজ্ঞাত আরো ৪জনকে আসামী একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ শুধুমাত্র চাম্পার স্বামী শাহীন মন্ডলের বিরুদ্ধে চার্জশীট দাখিল করে। তদন্তে শশুর ও শাশুড়ি সহ অন্যদের সম্পৃক্ততার না থাকায় তাদের অব্যাহতি দিয়ে চাম্পার স্বামী শাহীন মন্ডলের বিরুদ্ধে চার্জশীট দেয় পুলিশ। মামলাটি বিচারের জন্য অত্র আদালতে প্রেরিত হলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ শরীফ উদ্দিন স্বাক্ষ্য প্রমান শেষে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমানিত হওয়ায় স্বামী শাহীন মন্ডলকে উল্লেখিত দন্ডে দন্ডিত করেন।

আদালতের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটার আরিফুর রহমান রায়ের সত্যতা নিশ্চিত করে জানান, দন্ডিত আসামীর উপস্থিতিইে রায় ঘোষনা করেন বিচারক। রায়ে আসামী শাহীন মন্ডলকে যাবজ্জীবন সহ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরো ৬ মাস বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেছেন বিচারক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

স্ত্রী হত্যার দায়ে নাটোরে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

আপডেট সময় : ০৯:৩৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২