ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল

সাপাহার উপজেলায় একই রাতে দু’টি চুরি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩২:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২ ১৫৬ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সাপাহার উপজেলায় একই রাতে দু’টি চুরি
আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
সাপাহার উপজেলায় একই রাতে দু’টি চুরি। নওগাঁর সাপাহারে একই রাতে দু’টি স্থানে চুরি সংঘটিত হয়েছে। জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাতে চোরেরা উপজেলার শিমুলডাঙ্গা গ্রামের রফিকুল ইসলাম মাস্টারের বাড়ির ইটের প্রাচীরে সিঁদ কেটে গোয়াল ঘর থেকে ৩টি গরু যার আনুমানিক মূল্য দুই লাখ টাকা এবং পাশের মদনশিং সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি পুকুরে খনন কাজে ব্যবহৃত দু’টি এসকেভেটর (ভেকু মেশিন) এর কাঁচ ভেঙে ৪টি ব্যাটারি যার আনুমানিক মূল্য এক লাখ টাকা চুরি করে নিয়ে গেছে।
রফিকুল মাস্টার জানান, প্রতি দিনের মতো তারা রাতের খাবার পর নিজ নিজ ঘরে শুয়ে পড়েন। এ সময় চোরের তার বাড়ির একটি ইটের প্রাচীরে সিঁদ কেটে ভিতরে প্রবেশ করে গোয়ালে থাকা ৩টি গরু চুরি করে নিয়ে যায়। এছাড়া এসকেভেটরের মালিক পাবনার রনজু খেশ ও মহাদেবপুর উপজেলার আলমগীর জানান, ওই পুকুরে মাটি কেটে রাত সাড়ে ১১টার দিকে কাজ বন্ধ করে ড্রাইভার হেলপার সবাই ঘুমিয়ে পড়ে। গভীর রাতে চোরেরা তাদের মেশিনের গ্লাস ভেঙে ভিতরে প্রবেশ করে দু’টি মেশিনের মধ্যে থাকা চারটি ব্যাটারি চুরি করে নিয়ে যায়। সকালে কাজ করতে গিয়ে তারা বিষয়টি জানতে পারেন। বিষয়টি তারা স্থানীয় থানায় জানাবেন কিনা তা নিয়ে ভাবছেন বলেও জানিয়েছেন। হঠাৎ করে সাপাহার উপজেলা সদরসহ বিভিন্ন গ্রামে এবং রাস্তায় ইজিবাইকসহ ছোট ছোট যানবাহন আটকিয়ে ছিনতাই ও চালকাকে জিম্মি করে গাড়িসহ টাকা, মোবাইল ছিনতাইয়ের ঘটনা দিন দিন বৃদ্ধি পাওয়ায় উপজেলাবাসী শঙ্কিত।
এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির জানান, এখনও থানায় কোন অভিযোগ আসেনি তবে এলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাপাহার উপজেলায় একই রাতে দু’টি চুরি

আপডেট সময় : ০৩:৩২:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২