ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতী সীমান্তে ১ হাজার ২৩৪ বোতল ভারতীয় মদ ও কাভার্ড ভ্যান আটক তালায় ভ’য়াব’হ সড়ক দু’র্ঘ’টনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত মাধবপুরে সড়ক দু/র্ঘ/টনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত কিশোরগঞ্জে চালবোঝাই পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী-সন্তান নিহত রাজশাহীর সিটি হাট ঘিরে পশুবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগ গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণে/র অভিযোগ, থানায় মামলা পুঠিয়ার পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে উ/ল্টে নিহত ১৫, আহত অন্তত ১০ সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

সাপাহারে সাংবাদিক খন্দকার বদিউজ্জামানের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৫৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ১৬১ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাপাহারে সাংবাদিক খন্দকার বদিউজ্জামানের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত

সাংবাদিকতা, শিক্ষকতা ও সমাজসেবায় অবদানের জন্য স্মরণ করা হলো প্রয়াত খন্দকার বদিউজ্জামানকে

নওগাঁর সাপাহার উপজেলার সাংবাদিক, সমাজসেবক ও রাজনীতিবিদ খন্দকার বদিউজ্জামান এর ১৫তম মৃত্যুবার্ষিকী বুধবার (১১ মার্চ) পালিত হয়েছে। তিনি ২০১১ সালের ১১ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

খন্দকার বদিউজ্জামান সাংবাদিকতা, শিক্ষকতা ও সমাজসেবায় দীর্ঘ সময় অবদান রেখে গেছেন। তিনি বিএনপির যুবদলের সাপাহার উপজেলার সাধারণ সম্পাদক হিসেবে রাজনীতিতেও সক্রিয় ছিলেন এবং দলের দুঃসময়ে সাপাহার উপজেলা যুবদল ও বিএনপিকে সুগঠিত করার জন্য দীর্ঘদিন চেষ্টা চালিয়েছেন।

তিনি দৈনিক মানবজমিন এর উপজেলা প্রতিনিধি, যুগের বাণী পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক, সাপাহার প্রেসক্লাবের সদস্য এবং সাপাহার উপজেলা ভটভটি মালিক সমিতির সভাপতি ছিলেন। এছাড়াও তিনি দৈনিক উত্তর বার্তা ও দৈনিক চাঁদনী বাজার পত্রিকায়ও কর্মরত ছিলেন।

খন্দকার বদিউজ্জামান দলমত নির্বিশেষে সকলের কাছে একজন সদালাপী ও ন্যায়নিষ্ঠ মানুষ হিসেবে পরিচিত ছিলেন।

মৃত্যুবার্ষিকীতে শোক জ্ঞাপন করেছেন উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকগণ ও সাপাহার ক্যামব্রিয়ান ক্যাডেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তিনার ছোট ছেলে সাংবাদিক গোলাপ খন্দকার, তিনি তার বাবার আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং সকলের কাছে দোয়া চেয়েছেন যেন মহান আল্লাহ তাকে জান্নাত দান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাপাহারে সাংবাদিক খন্দকার বদিউজ্জামানের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট সময় : ০৩:৫৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬