ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল

শেরপুরের নকলায় বিল থেকে ভ্যানচালকের কর্দমাক্ত মরদেহ উদ্ধার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৯:১১ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩ ২৬০ বার পড়া হয়েছে

নকলায় বিল থেকে ভ্যানচালকের কর্দমাক্ত মরদেহ উদ্ধার

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের নকলায় বিল থেকে ভ্যানচালকের কর্দমাক্ত মরদেহ উদ্ধার!

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়নের পাঠাকাটা কান্দাপাড়া এলাকার বাঘমারি বিল থেকে মো.আব্দুল মন্নাছ (৪০) নামের এক ভ্যানচালকের কর্দমাক্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মুন্নাছ আলী উপজেলার টালকী ইউনিয়নের টালকী পশ্চিমপাড়া এলাকার মৃত ময়ছর আলীর ছেলে। সোমবার (২৫ ডিসেম্বর) এই মরদেহ উদ্ধার করা হয়।

পরিবার সূত্রে জানা গেছে, আব্দুল মন্নাছ রবিবার বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেননি। স্থানীয় কৃষকরা সোমবার সকালে মাঠে কাজ করার সময় বাঘমারি বিলের কিনারে কাদা মাটিতে কুচুরী পানা দিয়ে ঢাকা কিছু একটা দেখতে পায়। পরে কাছাকাছি গিয়ে মৃত মানুষ পড়ে আছে দেখেন।পরে স্থানীয়রা নকলা থানায় খবর দেয়। মরদেহের মুখমন্ডলসহ সারা শরীরে কাদা মাখানো থাকায় প্রথমে নাম পরিচয় শনাক্ত করতে না পারলেও মূহুর্তের মধ্যেই সংবাদটি ছড়িয়ে পড়লে নাম ঠিকানা শনাক্ত হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম জানান, সুরতহাল নথিভুক্ত করার পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতলে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া। তিনি বলেন, এখনো হত্যার কারন জানা সম্ভব হয়নি। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে এবং তদন্ত সাপেক্ষে পরে হত্যার কারন জানা সম্ভব বলে ওসি আব্দুল কাদের মিয়া মনে করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরের নকলায় বিল থেকে ভ্যানচালকের কর্দমাক্ত মরদেহ উদ্ধার!

আপডেট সময় : ০৫:৫৯:১১ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩